বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘জনগণের রায় অস্বীকার করা চলবে না’ আবিদুর রহমান

‘জনগণের রায় অস্বীকার করা চলবে না’ আবিদুর রহমান

গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করা মানে জনগণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা এবং তাদের সঙ্গে প্রতারণা করা—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

শনিবার (১ আগস্ট) বাদ আসর বগুড়া শহরের নবাববাড়ী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।
 

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, গণভোটে জনগণ যে মতামত দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তার দাবি, গণভোটের সময় সমর্থন জানালেও সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে এবং জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি।
 

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের গণআন্দোলন, শেখ হাসিনার দেশত্যাগ এবং সে সময়ের ঘটনাগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যাশা থেকেই জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। জনগণ আর কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসনের প্রত্যাবর্তন মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২