সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট প্রতিবেদক

সারা দেশ

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী জাহানারা খানম।

২০২৬-০৯-১৪ ১৬:৫০

সারা দেশ

মোংলা বন্দরের শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

মোংলা বন্দর কর্তৃপক্ষের শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শ্রমিকদের সঠিক শ্রেণিবিন্যাস, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং তলবি সভা আয়োজনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের একাংশের সদস্যরা।

২০২৬-০৯-০৫ ১৫:৩৮

সারা দেশ

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে এক তরুণী চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ-সম্পদ নেওয়ার অভিযোগ করেছেন যুবকের পরিবার। তবে অভিযোগের বিষয়ে তরুণী ও তার বাবার বক্তব্য পাওয়া যায়নি।

২০২৬-০৮-২৭ ১৫:০৪

সারা দেশ

বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

বাগেরহাটের ফকিরহাটে একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করা হতো।

২০২৬-০৮-২৫ ১৫:০৭

সারা দেশ

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জন

বাগেরহাটে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।

২০২৬-০৮-২০ ১৬:৫৫

সারা দেশ

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসা, চরম অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ বাগেরহাট জেলা সংগঠনের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মো. রাসেল মাঝি (৩০)। একই সঙ্গে তাঁকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জুলাই যোদ্ধা রাসেল মাঝি। এ সময় তাঁর স্ত্রী লাবনী আক্তার ও জুলাই যোদ্ধা মো. আল মুরাদ উপস্থিত ছিলেন।

২০২৬-০৮-২০ ১৬:৪৭

সারা দেশ

বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে গ্যাস লিকেজ থেকে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক, পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে গ্যাস লিকেজ থেকে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা আটটি মোটরসাইকেলে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। তবে কোনো রোগী, চিকিৎসক কিংবা হাসপাতালের কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি।

২০২৬-০৮-১১ ১৪:১৩

সারা দেশ

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

২০২৬-০৭-২৬ ১৬:২১

সারা দেশ

বাগেরহাটে মাদক ও জুয়াবিরোধী সচেতনতামূলক সভা, ১১ সদস্যের কমিটি গঠন

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর এলাকায় মাদক ও জুয়াবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

২০২৬-০৭-২৫ ১৪:৫৫

সারা দেশ

বাগেরহাটে সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্যের অভিযোগে জমি দখলের চেষ্টা, উত্তেজনা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবঞ্জহাটি ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে স্থানীয় সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

২০২৬-০৭-০৭ ১৬:৩৭

সারা দেশ

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা ইখলাস গাজী নিহত

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকায় দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা ইখলাস গাজী নিহত হয়েছেন।

২০২৬-০৫-৩১ ১৬:০৮

সারা দেশ

সুন্দরবনে দুই অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র-গুলিসহ দস্যুদের আস্তানা ঘিরে অভিযান

সুন্দরবনে পৃথক দুইটি অভিযানে দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

২০২৬-০৫-২২ ১৫:৪০

সারা দেশ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক, ৪ জেলে উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের কাছে জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।

২০২৬-০৫-১৭ ১৫:৩৯

সারা দেশ

বাগেরহাটে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলেসহ আরও দু’জনের উপর ফের হামলা

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক ৭০ ঊর্ধ্ব বৃদ্ধকে মারধর করে খালের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, পরবর্তীতে বাদীসহ আরও এক ব্যক্তির উপরও সংঘবদ্ধ হামলা চালানো হয়।

২০২৬-০৫-১৫ ২২:৪৬

সারা দেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর ৩ ডাকাত আটক

সুন্দরবনে পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

২০২৬-০৫-১৫ ১৪:৫৯

সারা দেশ

স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২ নম্বর পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ এলাকায় চলমান ভেড়িবাঁধ সংস্কার কাজে বাধা প্রদান ও ফসলি জমিতে লবণ পানি প্রবেশ করিয়ে ক্ষতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

২০২৬-০৫-০৮ ১৬:১৫

সারা দেশ

শরণখোলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মো. মাহামুদুল হাসান।

২০২৬-০৫-০৭ ১৬:৫৬

সারা দেশ

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (০৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-০৫-০৩ ১৬:৫৬

সারা দেশ

বাগেরহাটে বিএনপি নেতা গাউচ কাজীর বিরুদ্ধে একাধিক অবৈধ কর্মকান্ডের অভিযোগ: এলাকায় ক্ষোভ

বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে মারধর ও দুর্ব্যবহারের ঘটনার জেরে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা গাউচ কাজীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি তার বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ বালি উত্তোলন, দখলবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

২০২৬-০৫-০৩ ১৫:১৭

সারা দেশ

বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহার, এলাকায় ক্ষোভ

বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ এসএস ডিপি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার অ্যাসেম্বলির কিছু আগে এ ঘটনা ঘটে।

২০২৬-০৪-২৭ ১৬:৪০

সারা দেশ

বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন

২৪ ঘণ্টা আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

২০২৬-০৪-২৭ ১৫:৪৫

সারা দেশ

এমপি রাহাদের প্রশ্নে সংসদে প্রধান শিক্ষক সংকট: দ্রুত সমাধানের আশ্বাস

জাতীয় সংসদ বাংলাদেশ-এর ২৩ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৪-২৩ ১৭:২২

সারা দেশ

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক, অপহৃত দুই জেলে উদ্ধার

সুন্দরবনে দস্যু দমনে চলছে কোস্টগার্ডের বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শীল্ড। এর অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে।

২০২৬-০৪-১৭ ২১:৩৫

সারা দেশ

বাগেরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে জনবল সংকট ও অব্যবস্থাপনা: সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চরম চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা এবং আইসিইউ ইউনিট চালু না হওয়াসহ নানা অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়ে জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় (বিধি-৭১) এর আওতায় স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

২০২৬-০৪-১৬ ১৫:০৬

সারা দেশ

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১লা বৈশাখ)সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাগেরহাটে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়।

২০২৬-০৪-১৪ ১৫:২৮