মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

বাগেরহাটের ফকিরহাটে একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করা হতো।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলা বাজারে রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠি এলাকার আক্কেল আলী শেখের ছেলে মো. অহিদুল ইসলাম (২৬), খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকার চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং বাগেরহাটের ভট্টবালিয়াঘাটা এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মো. হুছাইন খান (২২)।

পুলিশ সুপার জানান, অভিযানের সময় আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা হলেন—ফকিরহাটের পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে মো. শিমুল শেখ (২৫), আট্টাকী এলাকার কাদের ফকিরের ছেলে মো. শফিকুল ফকির (২২) এবং খুলনার রূপসা উপজেলার নারকেলী চাদপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে তৌফিকুর রহমান (৩৪)।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৫৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা ‘পুষ্প টেলিকম’ দোকানে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে এর আগে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ৫৯টি মোবাইল ফোন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
 

আরও

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সারা দেশ

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার নে...

২০২৬-০৮-২৫ ১৬:৩৫

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

সারা দেশ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা...

২০২৬-০৮-২৫ ১৬:৩৪

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সারা দেশ

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

২০২৬-০৮-২৫ ১৬:৩৩

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

সারা দেশ

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়...

২০২৬-০৮-২৫ ১৬:৩২

ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

সারা দেশ

ফেনীতে পানি সম্পদ মন্ত্রী এ্যানি ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা...

২০২৬-০৮-২৫ ১৬:৩১