শনিবার, ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২ নম্বর পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ এলাকায় চলমান ভেড়িবাঁধ সংস্কার কাজে বাধা প্রদান ও ফসলি জমিতে লবণ পানি প্রবেশ করিয়ে ক্ষতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (৮ মে) সকালে পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ এলাকায় ভেড়িবাঁধের পাশে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। 

“স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের দাবি এবং অব্যাহত সংস্কার কাজ চলমান রাখার” দাবিতে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা আকরাম তালুকদার, জরুল শেখ, সালাম মোল্লা ও আকবর তালুকদার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ এলাকায় টেকসই ভেড়িবাঁধ না থাকায় প্রতিবছর জোয়ারের পানি ও লবণাক্ততার কারণে বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ঘূর্ণিঝড় আইলা ও সিডরের সময় পুরো এলাকা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপরও একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত সুবিধার জন্য লবণ পানি ঢুকিয়ে কৃষিজমি নষ্ট করছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, বর্তমানে ভেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হলেও একটি চক্র নানা ষড়যন্ত্র ও বাধা সৃষ্টি করে কাজ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীর একটাই দাবি—কোনো অবস্থাতেই ভেড়িবাঁধ নির্মাণ কাজ বন্ধ করা যাবে না।

এসময় স্থানীয়রা বলেন, বাঁধ নির্মাণে যদি কারো ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণের প্রয়োজন হয়, তাহলে সরকার যেন যথাযথ ক্ষতিপূরণ প্রদান করে। তবে জনস্বার্থে ও এলাকার নিরাপত্তার জন্য দ্রুত স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তালুকদার, অধ্যাপক মনিরুল ইসলাম খান, ইউপি সদস্য শামীমুল হাসান, খলিলুর রহমান, মাইনুল ইসলাম, ইউপি সদস্য ও জামায়াত নেতা মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন শেষে দাবি আদায়ের লক্ষ্যে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।

 

আরও

মীরসরাই পৌরসভা ছাত্রদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা

সারা দেশ

মীরসরাই পৌরসভা ছাত্রদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা

চট্টগ্রাম জেলার মীরসরাই পৌরসভা ছাত্রদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৮ মে) পৌরসভা ছাত্রদ...

২০২৬-০৫-০৮ ২১:০৫

সাটুরিয়া ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

সারা দেশ

সাটুরিয়া ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর পড়তিল...

২০২৬-০৫-০৮ ২১:০৪

কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবি তরুণদের

সারা দেশ

কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবি তরুণদের

উপকূলবর্তী খুলনার কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছেন স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীরা। শুক্রবার সকাল ১০টায় ইয়ুথ ল্যাব ও...

২০২৬-০৫-০৮ ২০:৫৮

মীরসরাইয়ে ৭ লাখ টাকার টি-শার্ট লুট: গ্রেফতার ৪, মালামাল উদ্ধার

সারা দেশ

মীরসরাইয়ে ৭ লাখ টাকার টি-শার্ট লুট: গ্রেফতার ৪, মালামাল উদ্ধার

মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যান থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য...

২০২৬-০৫-০৮ ২০:৫৫

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই -খুলনায় আইন মন্ত্রী

সারা দেশ

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই -খুলনায় আইন মন্ত্রী

আলমগীর হান্নান, খুলনা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক...

২০২৬-০৫-০৮ ১৯:৫৯