সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে। তিনি আজ (সোমবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান করেছে। বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরিকৃত বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে। তিনি বলেন, সরকার সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার জন্য অংশীজনদের সাথে আলোচনা করে আইন প্রণয়ন করতে যাচ্ছে। এখন থেকে মাদক ও জুয়া সংক্রান্ত আইনের শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি কোন বিতর্ক সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সকলকে অনুরোধ করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মো: সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
 

আরও

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

সারা দেশ

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর...

২০২৬-০৯-১৪ ১৬:৫০

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নগ্ন অবস্থায় ন...

২০২৬-০৯-১৪ ১৬:৪৯

আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

সারা দেশ

তিন বাংলাদেশি যুবককে বিএসএফ’র গুলি আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

ভোরের সীমান্তে গুলির শব্দে একসঙ্গে বদলে গেল তিন বাংলাদেশি যুবকের জীবন। গুলিতে আহত তিনজনের একজন আর ফিরলেন না। আসাদুল হকের...

২০২৬-০৯-১৪ ০৮:৩৭

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

সারা দেশ

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক...

২০২৬-০৯-১৩ ২৩:২০

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

সারা দেশ

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নাটোরের লালপুর উপজেলার অন্তত ১৫টি চর ও নদীতীরবর্তী...

২০২৬-০৯-১৩ ২২:১০