সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জামিনুর ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তার বসতঘরের মেঝে খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামের বাহাদুর মণ্ডলের মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার জামিনুর ইসলাম একই এলাকার মৃত আলতাফুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মরিয়ম। মেয়েটি স্কুলে না পৌঁছানোয় এবং কোনো সন্ধান না মেলায় তার বাবা মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামিনুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘরের মেঝে খনন করে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে জামিনুর ও তার স্ত্রী বিবিতা বেগমকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জামিনুর শিশু মরিয়মকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং পরবর্তীতে তাকে হত্যা করে ঘরের মেঝেতে মাটিচাপা দিয়ে রাখেন। বিষয়টি টের পাওয়ার পর জামিনুর তার স্ত্রীকে ঘটনাটি গোপন রাখতে নির্দেশ দেন।

শিশুটির বাবা বাহাদুর মণ্ডল এই পৈশাচিক ঘটনার বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, এ ঘটনায় আটককৃতদের মধ্যে জামিনুর ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

সারা দেশ

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

বাংলাদেশে নারীদের প্রকৃত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন...

২০২৬-০৯-১৩ ২০:৫৭

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

সারা দেশ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল একটি গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল গবেষক। দেশটির বিশেষ অর্থনৈতিক...

২০২৬-০৯-১৩ ২০:৫৪

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

সারা দেশ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে ৫০০-এর বেশি সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজ...

২০২৬-০৯-১৩ ২০:৪৭

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে অভিযোগের পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২০২৬-০৯-১৩ ২০:২৭