সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী জাহানারা খানম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা খানম বলেন, রবিবার সকালে তার স্বামী সোহেল খান তার ভাইয়ের ক্যান্সার সংক্রান্ত একটি ফর্ম জমা দিতে রামপাল উপজেলা কার্যালয়ে যান। কাজ শেষে ফেরার পথে দুপুর ১টার দিকে গিলাতলা বাজারে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন।

অভিযোগ করা হয়, পলাশ ফকির, জুবায়ের মল্লিক , রনি মীর, ইমরান, রাজুসহ ১০-১২ জন তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে একটি বাগানের মধ্যে নিয়ে গলায় ছুরি ধরে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জাহানারা খানম আরও বলেন, টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে সোহেল খানকে মারধর করা হচ্ছিল। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সোহেলের সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল খানকে উদ্ধারের সময় হামলাকারীরা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও হুমকি দিয়েছেন—এমন তথ্য স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন।

জাহানারা খানমের অভিযোগ, অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা এলাকায় কয়েকটি প্রবাহমান খাল দখলের চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে বাধা দেওয়ায় তার স্বামীসহ এলাকার আরও কয়েকজনকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে আছি। রামপালে গিয়ে থানায় মামলা করার সাহসও পাচ্ছি না। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন জাহানারা খানম। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।

সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাওলাদার, বিএনপি নেতা শামীম হাওলাদার, চান মিয়া শেখ, মোহাম্মদ তরিকুল ইসলাম ও মোহাম্মদ লাবলু হাওলাদার উপস্থিত ছিলেন।
 

আরও

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নগ্ন অবস্থায় ন...

২০২৬-০৯-১৪ ১৬:৪৯

আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

সারা দেশ

তিন বাংলাদেশি যুবককে বিএসএফ’র গুলি আসাদুল ফিরলেন লাশ হয়ে, মোস্তাকিম, শ্রী উদা ভারতের কারাগারে

ভোরের সীমান্তে গুলির শব্দে একসঙ্গে বদলে গেল তিন বাংলাদেশি যুবকের জীবন। গুলিতে আহত তিনজনের একজন আর ফিরলেন না। আসাদুল হকের...

২০২৬-০৯-১৪ ০৮:৩৭

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

সারা দেশ

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক...

২০২৬-০৯-১৩ ২৩:২০

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

সারা দেশ

নাটোরে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে চরের কৃষিজমি

উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নাটোরের লালপুর উপজেলার অন্তত ১৫টি চর ও নদীতীরবর্তী...

২০২৬-০৯-১৩ ২২:১০