সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১লা বৈশাখ)সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাগেরহাটে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়।

গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্যা শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এসে শেষ হয়।

সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। 

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে এসময়, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

পাঁচদিন ব্যাপি মেলায় ২০টি স্টলে বিভিন্ন গ্রামীন খাবার, সৌখিন পন্য, পান্তা ইলিশসহ বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

এছাড়া ১লা বৈশাখ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১লা্ বৈশাখ উদযাপন, কারাগার, হাসপাতাল, শিশুপরিবার এবং এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, কারাগার ও শিশুপরিবারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সুবিধামত সময়ে জেলা শিশু একাডেমী ও গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরও

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারা দেশ

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে...

২০২৬-০৯-১৪ ১৮:১৫

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

সারা দেশ

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৬

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

সারা দেশ

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে। তিনি আজ (সোমবার) দুপুর...

২০২৬-০৯-১৪ ১৬:৫৫

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় সেপ্টেম্বর /২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ই সেপ্টেম্বর )সকাল...

২০২৬-০৯-১৪ ১৬:৫৪

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

সারা দেশ

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্ব...

২০২৬-০৯-১৪ ১৬:৫২