সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্যের অভিযোগে জমি দখলের চেষ্টা, উত্তেজনা

বাগেরহাটে সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্যের অভিযোগে জমি দখলের চেষ্টা, উত্তেজনা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবঞ্জহাটি ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে স্থানীয় সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

অভিযোগকারী আব্দুল হাকিম মোল্লা জানান, বলইবুনিয়া মৌজার ৪৭০ নম্বর খতিয়ানের ৫৩৬ নম্বর দাগে ১২ শতক জমি তাদের বৈধ রেকর্ডভুক্ত সম্পত্তি। কয়েক বছর আগে একই গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা, কাউসার মোল্লা, সোহাগ মোল্লা ও হান্নান মোল্লা জোরপূর্বক জমিটি দখলে নেন। পরে স্থানীয় সালিশ ও গ্রাম্য আদালত উভয় পক্ষের বক্তব্য এবং কাগজপত্র পর্যালোচনা করে জমির দখল ছেড়ে দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের নির্দেশ দিলেও অভিযুক্তরা তা মানছেন না বলে অভিযোগ করেন তিনি।

সরেজমিনে গিয়ে বিরোধপূর্ণ জমিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায় অভিযুক্ত সোহাগ মোল্লাকে। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক সম্পত্তির অংশ। তাদের অভিযোগ, আব্দুল গফুর মোল্লা তাদের অংশের জমি নিজের নামে রেকর্ড করিয়েছেন। এ বিষয়ে আদালতে বাটোয়ারা মামলা বিচারাধীন থাকায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা নিজেদের দাবি থেকে সরে আসবেন না বলে জানান। একই সঙ্গে তারা বলেন, বর্তমানে সেখানে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা হচ্ছে না।

অন্যদিকে অভিযোগকারী আব্দুল হাকিম মোল্লার দাবি, স্থানীয় সালিশ ও গ্রাম্য আদালতের সিদ্ধান্ত অমান্য করে অভিযুক্তরা জোরপূর্বক বসতবাড়ি নির্মাণের চেষ্টা করছেন। রাতের আঁধারে নির্মাণসামগ্রী এনে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বাধা দিলে তাদের ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে এবং মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে শরিকদের অংশ বুঝিয়ে দেওয়ার পরও অভিযুক্তরা বিভিন্ন শরিকের জমি দখলের চেষ্টা করছেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নিরাপত্তাহীনতার কারণে তারা জমি ভোগদখল করতে পারছেন না। এ অবস্থায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

 

আরও

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারা দেশ

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে...

২০২৬-০৯-১৪ ১৮:১৫

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

সারা দেশ

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৬

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

সারা দেশ

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে। তিনি আজ (সোমবার) দুপুর...

২০২৬-০৯-১৪ ১৬:৫৫

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় সেপ্টেম্বর /২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ই সেপ্টেম্বর )সকাল...

২০২৬-০৯-১৪ ১৬:৫৪

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

সারা দেশ

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্ব...

২০২৬-০৯-১৪ ১৬:৫২