সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মানিকগঞ্জে মহাসড়কে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন গুরুতর আহত

মানিকগঞ্জে মহাসড়কে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন গুরুতর আহত

মানিকগঞ্জের গোলড়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেছে। এতে ২ শিক্ষার্থী ১ নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকার আকিজ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক নারীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ৪ জন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১০ টার দিকে ঢাকাগামী একটি ট্রাকের সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এ সময় রাস্তা পারাপারের অপেক্ষায় থাকা ২ শিক্ষার্থী ও ১ নারী গুরুতর আহত হন। এ ছাড়া ট্রাকের ধাক্কায় (হেলপার) আরও ২ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ৪ জন চিকিৎসাধীন থাকলেও এক নারীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম মাতুব্বর বলেন, ট্রাকের চালক বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

সারা দেশ

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন বড় সরদার বাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’...

২০২৬-০৮-৩১ ২১:৩০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫