সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা ১০ হাজার টাকা

সোনারগাঁয়ে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা ১০ হাজার টাকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে দুটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় মোগরাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। এ সময় নারায়ণগঞ্জের ড্রাগ সুপার এবং সোনারগাঁ থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, “অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ কিংবা স্যাম্পল ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইন অমান্য করে কেউ যাতে এ ধরনের ওষুধ বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৪