বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ইন্দোনেশিয়ার নাগরিক গৃহবধূর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ইন্দোনেশিয়ার নাগরিক গৃহবধূর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইন্দোনেশিয়ার নাগরিক ও বাংলাদেশী গৃহবধূ মাফতুখা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে নলডাঙ্গা বাজারের নিজস্ব সিঙ্গাপুর মার্কেটের তিনতলার শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাফতুখা বেগম নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে মিজানুর রহমান ও মাফতুখা বেগম সিঙ্গাপুরে একসঙ্গে চাকরি করছিলেন। এ সময় তাদের মধ্যে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে দশলিয়া গ্রামের স্বামীর বাড়িতে মাফতুখা বেগম সংসার করে আসছিলেন। এ দম্পতির ১১ ও ৭ বছর বয়সী দুটি ছেলে সন্তান আছে ।
 

মাফতুখা বেগম দীর্ঘ সময় ধরে হৃদযন্ত্রের জটিল রোগে ভুগছিলেন। এ অবস্থায় রোববার ৩০ আগস্ট রাত ১১ টার দিকে নলডাঙ্গা বাজারের নিজস্ব সিঙ্গাপুর মার্কেটের তিনতলা ভবনের শয়নকক্ষে মাফতুখা বেগম হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বিদেশী নাগরিক হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সাদুল্লাপুর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সাদুল্লাপুর থানা উপ পরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, ওই নারী বিদেশী নাগরিক হওয়ায় তার মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও

তিন দশক ধরে কাগজে জমি, রানীর পাশে উপজেলা প্রশাসন

সারা দেশ

তিন দশক ধরে কাগজে জমি, রানীর পাশে উপজেলা প্রশাসন

পল্লীকবি জসীমউদ্দীনের অমর কবিতা ‘আসমানী’র সেই বঞ্চিত জীবনের গল্প যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে ঢাকার ধামরাইয়ে। তবে এবার ফ...

২০২৬-০৯-০১ ২২:২৪

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারা দেশ

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলো...

২০২৬-০৯-০১ ২২:২৩

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

সারা দেশ

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে...

২০২৬-০৯-০১ ১৯:৪৬

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়...

২০২৬-০৯-০১ ১৮:৫৯