সোমবার (৩১ আগষ্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌর সভার প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের নাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আল আমিন সরকার, ফেনী পৌর সভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ পদ সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরফত উল্যাহ চৌধুরীসহ ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক মনিরা হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী পৌরসভার প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ফেনী পৌরবাসীর পক্ষ থেকে আমি আপনাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একজন জেলা প্রশাসক হিসেবে যখনই কোনো আইনগত বা প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হয়েছে, আপনি কখনো না বলেননি; বরং একজন অভিভাবকের মতো পরম স্নেহে আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং দ্রুত সমাধান করে দিয়েছেন। আপনার এই আন্তরিকতা ও কর্মনিষ্ঠা ফেনীবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক আপনার নতুন কর্মস্থলে কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।