বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের নাম রয়েছে। তাকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই তালিকায় দেখা গেছে।

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মো. অহিদুল ইসলাম অপু তার ফেসবুক পোস্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রকাশিত একটি তালিকার ছবি পোস্ট করেন, যেখানে ৮০ নম্বরে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের নাম রয়েছে।

ফেসবুক পোস্টে অহিদুল ইসলাম অপু দাবি করেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগের প্রতিবাদে টানা ২০ দিন আন্দোলন হয়েছে। পরবর্তীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের আশ্বাসে আপাতত কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কার্যালয়টি দ্রুত ‘ফ্যাসিস্টমুক্ত’ করা না হলে আন্দোলনকারীরা নিজেদের উদ্যোগে ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবেন।

পোস্টে আরও দাবি করা হয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৬৫ জন আইন কর্মকর্তার মধ্যে বিভিন্ন সংস্থার রিপোর্ট, আইনজীবী ফোরামের তথ্য এবং নিজেদের তদন্তের ভিত্তিতে প্রায় ১১৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে।

অহিদুল ইসলাম অপু তার পোস্টে বলেন, দেশের সর্বোচ্চ আদালতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলা, তথ্য ও গোপনীয় বিষয় নিয়ে কাজ করা হয়। সেখানে বিতর্কিত নিয়োগের এমন চিত্র উদ্বেগজনক। এ কারণে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদত্যাগও দাবি করেন।

তবে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও

তিন দশক ধরে কাগজে জমি, রানীর পাশে উপজেলা প্রশাসন

সারা দেশ

তিন দশক ধরে কাগজে জমি, রানীর পাশে উপজেলা প্রশাসন

পল্লীকবি জসীমউদ্দীনের অমর কবিতা ‘আসমানী’র সেই বঞ্চিত জীবনের গল্প যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে ঢাকার ধামরাইয়ে। তবে এবার ফ...

২০২৬-০৯-০১ ২২:২৪

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারা দেশ

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলো...

২০২৬-০৯-০১ ২২:২৩

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

সারা দেশ

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে...

২০২৬-০৯-০১ ১৯:৪৬

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়...

২০২৬-০৯-০১ ১৮:৫৯