সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।

এর আগে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন কর্মশালা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী। সভা শেষে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় অবস্থিত ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজে’ আকস্মিকভাবে প্রবেশ করেন তিনি।

বিদ্যালয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রধান শিক্ষক রাহিনুর ইসলাম সিদ্দিকী, সভাপতি আনিসুল হক জুয়েল, পরিচালক আসাদুজ্জামান নূরসহ শিক্ষকরা।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর পদ্ধতি, শিক্ষাবান্ধব পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও হাতে-কলমে শেখানোর উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন ববি হাজ্জাজ। তাঁর আকস্মিক পরিদর্শনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

প্রধান শিক্ষক রাহিনুর ইসলাম সিদ্দিকী বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীকে আমাদের প্রতিষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত। তাঁর এই পরিদর্শন আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীরাও তাঁকে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। তাঁর এই আগমনের জন্য আমরা কৃতজ্ঞ।”

আরও

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

সারা দেশ

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের...

২০২৬-০৮-৩১ ১৯:৪৬

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, শ্রমিক নিহত

সারা দেশ

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, শ্রমিক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে নূরনবী ফকির (৩৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে...

২০২৬-০৮-৩১ ১৯:৩১

নৌকাডুবির পর ইলিশায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

সারা দেশ

নৌকাডুবির পর ইলিশায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা বাবা ও ছ...

২০২৬-০৮-৩১ ১৯:৩০

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

সারা দেশ

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেক...

২০২৬-০৮-৩১ ১৯:০৬

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

সারা দেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় বাসটির আট যাত...

২০২৬-০৮-৩১ ১৮:৪৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত শুরু ৭ সেপ্টেম্বর

সারা দেশ

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত শুরু ৭ সেপ্টেম্বর

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা করা মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। প...

২০২৬-০৮-৩১ ১৮:৪১