সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাভারে মানবিক কনসার্ট ক্যানসার আক্রান্ত শেফ আশরাফুজ্জামানের চিকিৎসায় ১৭ লাখ টাকা সংগ্রহ

সাভারে মানবিক কনসার্ট ক্যানসার আক্রান্ত শেফ আশরাফুজ্জামানের চিকিৎসায় ১৭ লাখ টাকা সংগ্রহ

ক্যানসারে আক্রান্ত সাভার থানা রোডের জনপ্রিয় রেস্তোরাঁ ক্যাফে মেট্রোর স্বত্বাধিকারী আশরাফুজ্জামানের চিকিৎসায় সহায়তার জন্য সাভারে অনুষ্ঠিত হলো মানবিক কনসার্ট।

শুক্রবার ২৮ আগস্ট সন্ধ্যায় সাভারের তারাপুর মাঠে, এনাম মেডিকেল কলেজের পাশে এ কনসার্টের আয়োজন করা হয়।
ক্যানসারে আক্রান্ত সাভার থানা রোডের ক্যাফে মেট্রোর মালিক ও শেফ আশরাফুজ্জামানের চিকিৎসায় সহায়তার জন্য সাভারে অনুষ্ঠিত হয়েছে মানবিক কনসার্ট। কনসার্ট ও সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে তাঁর চিকিৎসার জন্য প্রায় ১৭ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে।

সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলমের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এবং সাভার থানা রোড ব্যবসায়ী সমিতি ও রেস্তোরাঁ মালিক সমিতি, সাভার উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, কনসার্টে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁদের সহযোগিতায় আশরাফুজ্জামানের চিকিৎসার জন্য প্রায় ১৭ লাখ টাকা সংগ্রহ করা হয়।

আশরাফুজ্জামান বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়ে সাভার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পরিবারের পাশে দাঁড়াতে এ অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুজ্জামানের অসুস্থতার খবর জানতে পেরে সাভার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান তাঁর চিকিৎসার জন্য সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন। হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে তাঁর পরিবার।

জানা যায়, কর্মজীবনের শুরুতে আশরাফুজ্জামান সিঙ্গাপুরে চাকরির উদ্দেশ্যে গেলেও সেখানে চাকরি না পেয়ে পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ক্যাফেতে শেফ হিসেবে কাজ করেন। দেশে ফিরে সাভারের থানা রোডে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন ক্যাফে মেট্রো। ধীরে ধীরে স্থানীয়ভাবে খাবারের রেস্তোরাঁ হিসেবে পরিচিতি পায় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষের চিকিৎসা থেমে না যায়, সে বিষয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত একজন মানুষের পাশে দাঁড়ানো শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি মানবিক দায়িত্ব। তিনি আশরাফুজ্জামানের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম বলেন, আশরাফুজ্জামানের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সবাই হয়তো বড় অঙ্কের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না। তবে যার যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়ে পাশে দাঁড়ালে সম্মিলিতভাবে বড় সহায়তা তৈরি করা সম্ভব। তিনি বলেন, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার চর্চাকে আরও শক্তিশালী করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দীন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামাল বদি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আশরাফুজ্জামানের স্ত্রী আবেগঘন বক্তব্যে তাঁর স্বামীর চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বামী ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরের পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ। তিনি আশরাফুজ্জামানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

কনসার্টে স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি আশরাফুজ্জামানের চিকিৎসায় সহযোগিতার জন্য মানুষের প্রতি আহ্বান জানানো হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও তাঁর চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

আরও

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৪