সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে ওষুধের দোকানে মোবাইল কোর্ট, ১৩ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ওষুধের দোকানে মোবাইল কোর্ট, ১৩ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিনটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মেসার্স আদর্শ ফার্মেসী এবং মোগরাপাড়া চৌরাস্তার কলেজ রোড এলাকায় সেবা মেডিকেল হল ও কিশোর ফার্মেসি নামের ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধান লঙ্ঘনের অভিযোগে তিনটি মামলা করা হয়। এসব মামলায় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা নগদ অর্থদণ্ড আদায় করা হয়।
 

অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। এ সময় নারায়ণগঞ্জের ড্রাগ সুপার, পেশকার বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষায় আইন অমান্য করে ওষুধ বিক্রি বা সংরক্ষণের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ওষুধ ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র সংরক্ষণ, নির্ধারিত নিয়ম মেনে ওষুধ বিক্রি এবং সংশ্লিষ্ট আইন-কানুন যথাযথভাবে অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে আইন অনুযায়ী মোবাইল কোর্ট ও অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৪