বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জন

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জন

বাগেরহাটে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশেষ করে বাগেরহাট শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

আরও

অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

সারা দেশ

অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, বেশি দামে বিক্রয়, ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৮-২০ ১৮:৪৮

ঠাকুরগাঁও সদরের ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই ইন্সট্রাক্টরের অনলাইন পরিদর্শন

সারা দেশ

ঠাকুরগাঁও সদরের ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই ইন্সট্রাক্টরের অনলাইন পরিদর্শন

শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে...

২০২৬-০৮-২০ ১৮:৪৭

গাংনীতে জামায়াত কার্যালয়ের নিচে ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল ময়দা

সারা দেশ

গাংনীতে জামায়াত কার্যালয়ের নিচে ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল ময়দা

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুল...

২০২৬-০৮-২০ ১৮:৪৫

‘স্বামী-স্ত্রী’ সেজে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

সারা দেশ

‘স্বামী-স্ত্রী’ সেজে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

যাত্রীবাহী বাসে পাশাপাশি বসে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছিলেন দুজন। কিন্তু তাদের কাছে ছিল না বাসের টিকিট। আচরণেও ছি...

২০২৬-০৮-২০ ১৮:৪৪

ফেনীতে সাপের কামড় ও জলাতঙ্ক  প্রতিষেধক ভ্যাকসিন অনুদান দিল জেলা প্রশাসন

সারা দেশ

ফেনীতে সাপের কামড় ও জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন অনুদান দিল জেলা প্রশাসন

বিষধর সাপের কামড় ও জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফেনী জেনারেল হাসপাতালে বিপুল পরিমাণ ভ্যা...

২০২৬-০৮-২০ ১৭:০২