সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁও সদরের ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই ইন্সট্রাক্টরের অনলাইন পরিদর্শন

ঠাকুরগাঁও সদরের ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই ইন্সট্রাক্টরের অনলাইন পরিদর্শন

শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন পরিদর্শন করেছেন পিটিআই ইন্সট্রাক্টর মনোরঞ্জন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৮টা ৫৮ মিনিটে তিনি ভার্চুয়ালি বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় তোলা ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পরিপাটি ইউনিফর্মে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝে একজন শিক্ষক উপস্থিত রয়েছেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও বিদ্যালয়ের মনোরম পরিবেশ সবার নজর কাড়ে।

এই প্রতিষ্ঠানটি শুধু লেখাপড়াতেই নয়, গুণগত শিক্ষায়ও রোল মডেল হয়ে উঠেছে। ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী সহকারী শিক্ষিকা মোকারামা মলি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে জাতীয় পুরস্কার গ্রহণ করে বিদ্যালয় এবং সমগ্র ঠাকুরগাঁও জেলার মুখ উজ্জ্বল করেছেন।

পরিদর্শন শেষে পিটিআই ইন্সট্রাক্টর মনোরঞ্জন স্যার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মোকারামা মলির মতো শিক্ষিকারা অনুপ্রেরণা। এই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমাদের শিক্ষিকা জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত। পিটিআই স্যারের এই পরিদর্শন আমাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সকলেই এই অর্জন ও পরিদর্শনকে বিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১