বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

আলোচনা সভায় বক্তারা নেতাকর্মীদের সব ধরনের গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।
 

পরে শহরের বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে গাছের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি নিমের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
 

কর্মসূচিতে বাগেরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রেজাউল কবির মিন্টু, সদর উপজেলা আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, সদস্য সচিব মলঙ্গি আসাদুজ্জামান, পৌরসভার যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়া, রনি কাজী, সজিব, হোসেন শেখ, সজীব বাবু, মুফতি মাহমুদ, সাইফুল গাজী, বাবু, জাহিদ শেখ, সুজন, আমির শেখ, পোনাই দাশ, জিসান, আবু বকর সিদ্দিকসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় রাইচ মিলের মটর চোর সন্দেহে মো: জজ আলী বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী কে গ্র...

২০২৬-০৮-২০ ১৮:৫৪

কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন অরণ্যের...

২০২৬-০৮-২০ ১৮:৫৩

পিরোজপুরের জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সারা দেশ

পিরোজপুরের জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার খায়েরহাট বাজারে সরকারি খাসজমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজে...

২০২৬-০৮-২০ ১৮:৪৯

অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

সারা দেশ

অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, বেশি দামে বিক্রয়, ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৮-২০ ১৮:৪৮

ঠাকুরগাঁও সদরের ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই ইন্সট্রাক্টরের অনলাইন পরিদর্শন

সারা দেশ

ঠাকুরগাঁও সদরের ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই ইন্সট্রাক্টরের অনলাইন পরিদর্শন

শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে...

২০২৬-০৮-২০ ১৮:৪৭