শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোরে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোরে আল-আমিন ওরফে 'পেরেক আলামিন' (২৮) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার জনৈক বাবুর সেগুনবাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ​নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। ​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আল-আমিনকে সেগুনবাগান এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের খালাতো ভাই হাসান ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে সদরের ফাঁড়ি পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িতদের পরিচয় এখনো স্পষ্ট নয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে।

আরও

মাদরাসার বোর্ডিংয়ে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

সারা দেশ

মাদরাসার বোর্ডিংয়ে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে মাদরাসার বোর্ডিংয়ে থাকা ১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক কিশোর ছাত্রের বিরু...

২০২৬-০৮-২১ ১৫:৪৪

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হ-ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সারা দেশ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হ-ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হ-ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির...

২০২৬-০৮-২১ ১৫:৪৩

কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক এক

সারা দেশ

কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক এক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় শুক্রবার ভোরে পুলিশ ও বিজিবি যৌথভাবে চোরাকারবারিদের বিরু...

২০২৬-০৮-২১ ১৫:৪২

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের অব্যবস্থাপনা দুই এক মাসে দূর করা সম্ভব নয়- স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশ

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের অব্যবস্থাপনা দুই এক মাসে দূর করা সম্ভব নয়- স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের স্বাস্থ্যসেবায় যে অব্যবস্থাপনা সেটি দুই-এক মাসে ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্...

২০২৬-০৮-২১ ১৫:৪১

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ে ঝুটের গোডাউনেও

সারা দেশ

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ে ঝুটের গোডাউনেও

নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও...

২০২৬-০৮-২১ ১৫:৪০

মামলা তুলে না নেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সারা দেশ

মামলা তুলে না নেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে রিক্সার গ্যারেজ লুটের ঘটনার মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ...

২০২৬-০৮-২১ ১৫:৩৯