রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শরণখোলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

শরণখোলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মো. মাহামুদুল হাসান।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় শরণখোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি তাকে “ভুয়া চিকিৎসক” আখ্যা দিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৪ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে কয়েকজন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তার রায়েন্দা বাজারস্থ ফিজিশিয়ান পয়েন্ট চেম্বারে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করে রাখেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— রুহুল আমিন বাবু, মোঃ কামরুজ্জামান, সৈকত মন্ডল , রিফাত আল-মাহামুদ, মেহেদী হাসান , সাগর মন্ডল , হেলাল তালুকদার ও সোহাগ শেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তার চেম্বারের গ্লাসের দরজা বন্ধ করে ভয়ভীতি প্রদর্শন করেন, গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেন এবং চিকিৎসা কার্যক্রম বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেন। এসময় তারা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

মাহামুদুল হাসান বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছি। একটি স্বার্থান্বেষী মহল আমাকে এলাকা থেকে বিতাড়িত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও দাবি করেন, পুরো ঘটনার ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে এবং এ ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আছেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে তার চেম্বারে সংঘটিত চাঁদাবাজি, অবরুদ্ধ ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তার ব্যক্তি, পরিবার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্তরা জানান, আমাদের বিরুদ্ধে কেনা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মাহমুদুল হাসান একজন ভুয়া ডাক্তার। আমরা সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় বিএনপি নেতাদের দ্বারা মব সৃষ্টি করে আমাদের সাথে খারাপ আচারন করা হয়েছে।

আরও

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

সারা দেশ

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজারে অবস্থিত খালেক চেয়ারম্যান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

২০২৬-০৭-২৬ ২২:৫৮

মাদ্রাসায় শিশু নির্যাতন ঘিরে তোলপাড়, অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য

সারা দেশ

মাদ্রাসায় শিশু নির্যাতন ঘিরে তোলপাড়, অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতনের ভিডিও ঘিরে দেশজুড়ে ব্য...

২০২৬-০৭-২৬ ২১:৩৮

বৃক্ষের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষ নিশ্চিত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্রী

সারা দেশ

বৃক্ষের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষ নিশ্চিত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও...

২০২৬-০৭-২৬ ২১:২২

এআই দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

সারা দেশ

এআই দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (...

২০২৬-০৭-২৬ ২১:২০

সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা: এমপি হাফিজ ইব্রাহিম

সারা দেশ

সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা: এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। রবিবার (২৬জু...

২০২৬-০৭-২৬ ২১:১৮

মাজেদ সভাপতি আল আমিন সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ,গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

সারা দেশ

মাজেদ সভাপতি আল আমিন সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ,গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে মাজেদকে সভাপতি ও আলা আমিনকে...

২০২৬-০৭-২৬ ২০:৩২