শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

বগুড়া জেলা প্রতিবেদক

সারা দেশ

ঝুঁকিপূর্ণ সড়ক এখন জাতীয় মহাসড়ক

প্রতিদিন প্রায় ৩০ হাজার যানবাহনের চাপ—তার মধ্যে অর্ধেকই ভারী ও মাঝারি। অথচ চলাচলের কার্যকর প্রস্থ মাত্র ২৪ ফুট! দীর্ঘদিনের এমন সীমাবদ্ধতায় নিত্যদিন দুর্ঘটনা, প্রাণহানি আর দুর্ভোগের সাক্ষী হয়ে থাকা বগুড়া-নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক অবশেষে জাতীয় মহাসড়কের মর্যাদা পেয়েছে।

২০২৬-০৪-২৮ ১৬:৫৭

সারা দেশ

বগুড়ায় দাখিল গণিতে গড়মিল, তদন্তে প্রশাসন

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষার গণিত বিষয়ে নতুন সিলেবাসের শিক্ষার্থীদের হাতে ভুলবশত পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র তুলে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে হল সুপার ও চার কক্ষ পরিদর্শককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২৬-০৪-২৮ ১৫:০৬

সারা দেশ

কালবৈশাখীতে প্রাণহানি

বগুড়ার গাবতলী উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া বিশাল বটগাছের নিচে চাপা পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

২০২৬-০৪-২৭ ১১:৩৩

সারা দেশ

শজিমেকে হামের উপসর্গে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় আবারও উদ্বেগ বাড়াচ্ছে হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা। সর্বশেষ ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশুর মৃত্যু ঘিরে জনমনে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

২০২৬-০৪-২৬ ১৬:১৩

সারা দেশ

গ্রাম থেকে জাতীয় টিকাদান কর্মসূচির সূচনা

দেশব্যাপী জনস্বাস্থ্য সুরক্ষায় আরেকটি বড় পদক্ষেপ হিসেবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বগুড়ার একটি গ্রামীণ প্রান্ত থেকে। গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন, যা একযোগে সারাদেশে টিকাদান কার্যক্রমের সূচনা ঘটায়।

২০২৬-০৪-২০ ২২:১৮

সারা দেশ

ফ্যামিলি কার্ডে স্বস্তির বার্তা

নারীর হাতে আর্থিক সক্ষমতার চাবিকাঠি তুলে দিয়ে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্য সামনে রেখে সরকারের বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৬-০৪-২০ ১৮:০৯

সারা দেশ

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে গুজিয়া এসএসসি কেন্দ্র পুনর্বহাল

বগুড়ার শিবগঞ্জে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরেছে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র।

২০২৬-০৪-১৯ ১৫:০৮

সারা দেশ

তেল নিতে গিয়েই আগুন, মুহূর্তে ছাই মাইক্রোবাস

বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (দুপুর) উপজেলার নারহট্ট এলাকার রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্বস্তির খবর হিসেবে দেখছেন স্থানীয়রা।

২০২৬-০৪-১৮ ০৯:৩০

সারা দেশ

অভিযানে ফাঁস ডিজেল মজুতের কারসাজি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় “তেল নেই” লেখা একটি গুদাম—বাইরে এমনই বার্তা। কিন্তু ভেতরে ঢুকতেই মিলল সম্পূর্ণ ভিন্ন চিত্র। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে সেই গুদাম থেকেই উদ্ধার করা হয়েছে প্রায় ৪ হাজার লিটার ডিজেল।

২০২৬-০৪-১৬ ১৫:১৫

সারা দেশ

কৃত্রিম সংকট ভাঙল প্রশাসন, স্বস্তিতে কৃষক

বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করে বাজারে কৃত্রিম সংকট ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

২০২৬-০৪-১৬ ১১:০২

সারা দেশ

বগুড়ায় আবারও আন্তর্জাতিক ভেন্যু: প্রতিমন্ত্রী

দীর্ঘ প্রায় ১৭ বছরের অপেক্ষা, অবহেলা আর স্থবিরতার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়াম-কে।

২০২৬-০৪-১৩ ১৭:২৫

সারা দেশ

তেল সংকট নয়, স্বাভাবিক সরবরাহ: মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচিকে কেন্দ্র করে জনসেবামূলক উদ্যোগ ও সমসাময়িক জাতীয় ইস্যু—দুইয়েরই প্রতিফলন ঘটেছে স্থানীয় এক ব্যতিক্রমধর্মী আয়োজনে।

২০২৬-০৪-১৩ ১৫:০০

সারা দেশ

সামান্য বৃষ্টিতেই বন্যা এর পেছনে করতোয়ার করুণ অবস্থা!

উত্তরবঙ্গের প্রাচীন ও ঐতিহ্যবাহী নদী করতোয়া একসময় ছিল এই অঞ্চলের প্রাণস্রোত। ইতিহাস, কৃষি, জীববৈচিত্র্য এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই নদী আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দখল, ভরাট ও অব্যবস্থাপনার কারণে। স্থানীয় জনগণ, পরিবেশবিদ ও সচেতন মহলের একটাই দাবি—করতোয়ার যৌবন ফিরিয়ে এনে তার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হোক।

২০২৬-০৪-১২ ১৭:২৬

সারা দেশ

চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে রক্ষা পেল জীবন

বগুড়ার শাজাহানপুর উপজেলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় যাত্রীদের মধ্যে। তবে চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সবাই।

২০২৬-০৪-১২ ১৩:৫৪

সারা দেশ

ভোটের চেয়ে বেশি এজেন্ট—বগুড়ার নির্বাচনে বিস্ময়

বগুড়া-৬ (সদর) আসনের সাম্প্রতিক উপনির্বাচনে এমন এক ব্যতিক্রমধর্মী ফলাফল সামনে এসেছে, যা স্থানীয় রাজনীতি ও ভোটব্যবস্থার বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬-০৪-১০ ২০:৪২

সারা দেশ

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে বগুড়াবাসী

বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়—এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার গঠন করেছে একটি উচ্চপর্যায়ের কমিটি, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

২০২৬-০৪-০৬ ১৭:১৫

সারা দেশ

কবরস্থানের নীরবতায় হারিয়ে গেল একটি জীবন

বগুড়ার রাত যেন আবারও রক্তে রঞ্জিত হলো। আধো অন্ধকারে, কবরস্থানের নীরবতা ভেঙে নির্মম সহিংসতায় ঝরে গেল এক যুবকের প্রাণ। রবিন হোসেন (২৮)—একটি নাম, একটি জীবন, একটি পরিবারের স্বপ্ন—রবিবার রাতেই থেমে গেল চিরতরে।

২০২৬-০৪-০৬ ১৫:২০

সারা দেশ

গণভোট অস্বীকার করলে আন্দোলন: শিশির মনির

বগুড়ায় এক আলোচনা সভা ঘিরে আবারও সামনে এসেছে গণভোট, জনমত ও রাজনৈতিক বৈধতা নিয়ে তীব্র বিতর্ক। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শিশির মনির বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ বলেছেন। সেখানে ৫১ শতাংশ ভোটে গঠিত সরকার যদি সেই রায় অগ্রাহ্য করে, তবে তা হবে জাতির সঙ্গে প্রতারণা।”

২০২৬-০৪-০৫ ১৮:০১

সারা দেশ

দুই বৃদ্ধা, দুই গল্প শেষটা একই

একই প্রশ্ন, দুই গল্প: নিরাপত্তা কোথায়? দুটি ঘটনা একটি প্রতারণার, অন্যটি পারিবারিক বিরোধের। কিন্তু দুটিই বলে একটাই কথা নিরাপত্তা আর বিশ্বাস দুটোই যেন ক্রমেই ভেঙে পড়ছে। একজন নিজের বিশ্বাসের জন্য প্রাণ হারালেন, আরেকজন পরিবারের ভেতরের দ্বন্দে।

২০২৬-০৪-০৫ ১৭:১০

সারা দেশ

সুষ্ঠু ভোট চেয়ে ৫ দফা দাবি জামায়াত প্রার্থীর

বগুড়ার রাজনৈতিক অঙ্গন যতই এগোচ্ছে বগুড়া-৬ উপনির্বাচন ২০২৬-এর দিকে, ততই বাড়ছে উত্তাপ, অভিযোগ আর পাল্টা অভিযোগের মাত্রা। নির্বাচনকে কেন্দ্র করে এবার নতুন করে আলোচনায় এসেছে “মাগুরা স্টাইল নির্বাচন” ইস্যু যা নিয়ে সরব হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

২০২৬-০৪-০৪ ১৬:৩৯

সারা দেশ

অভিমান পেরিয়ে আপন ঘরে ফেরা

সময় কখনও কখনও মানুষের জীবনে থমকে দাঁড়ায়। আঞ্জুমানারার জীবনে সেই থমকে থাকা সময়ের দৈর্ঘ্য ছিল একদিন বা একবছর নয়—পুরো চার দশক। বুকের ভেতর জমে থাকা শেকড়ের টান, হারিয়ে যাওয়া ঠিকানার হাহাকার আর স্বজনদের অমলিন স্মৃতি নিয়েই বেঁচে ছিলেন তিনি। অবশেষে প্রযুক্তির ছোঁয়ায়, সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এর মাধ্যমে ফিরে পেলেন নিজের হারিয়ে যাওয়া ঠিকানা।

২০২৬-০৪-০৩ ১৯:০০

সারা দেশ

ব্যালটের বদলে লাঠি, প্রাণ গেল প্রার্থীর

বগুড়া শহরের ফতেহ আলী বাজারে কাঁচামাল ব্যবসায়ীদের বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত এক নির্মম মৃত্যুর মধ্য দিয়ে থেমে গেল। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখ (৪৬) আর ফিরলেন না—ভোটের দিন অপহরণ ও নৃশংস হামলার শিকার হয়ে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (৩ এপ্রিল) ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০২৬-০৪-০৩ ১৫:০৮

সারা দেশ

বগুড়া-৬ উপনির্বাচন: ভোটার টানাই বড় চ্যালেঞ্জ

বগুড়ার রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়াচ্ছে বগুড়া-৬ উপনির্বাচন, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এই উপনির্বাচন ঘিরে এখন পুরো আসনজুড়ে চলছে জোর প্রচারণা, কৌশল আর হিসাব-নিকাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ার পর তৈরি হওয়া শূন্যতা পূরণে ভোটযুদ্ধে নেমেছেন মূলত দুই শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত।

২০২৬-০৪-০২ ১৫:৪৬