শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে গুজিয়া এসএসসি কেন্দ্র পুনর্বহাল

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে গুজিয়া এসএসসি কেন্দ্র পুনর্বহাল

বগুড়ার শিবগঞ্জে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরেছে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সরাসরি হস্তক্ষেপে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় এলাকায় ফিরে এসেছে স্বস্তি ও সন্তোষের পরিবেশ।
জানা যায়, গুজিয়া, মোকামতলা, ময়দানহাট্টাসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই এই দুই কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল। 

কিন্তু ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সামনে রেখে হঠাৎ করেই কেন্দ্র দুটি উপজেলা সদরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ, অতিরিক্ত যাতায়াত ঝুঁকি এবং আর্থিক চাপ নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে আনেন। তারা কেন্দ্র পুনর্বহালের জোর দাবি জানান। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রতিমন্ত্রী দ্রুত রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক আদেশে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পুনরায় স্ব স্ব প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এই সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে স্বস্তির ছাপ। স্থানীয়রা বলছেন, এতে যেমন সময় ও খরচ বাঁচবে, তেমনি পরীক্ষার্থীরা মানসিক চাপমুক্ত হয়ে স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারবে।

এলাকাবাসী প্রতিমন্ত্রীর এই দ্রুত ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, জনদুর্ভোগ লাঘবে এমন দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়াবে।
 

আরও

বৃক্ষরোপণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করলেন প্রতিমন্ত্রী

সারা দেশ

বৃক্ষরোপণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করলেন প্রতিমন্ত্রী

বই-খাতার পাশাপাশি এবার হাতে উঠল একটি করে গাছের চারা। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষার দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে বগুড়ার মো...

২০২৬-০৭-০৩ ২২:০৭

স্বজনদের অভিযোগ হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি

সারা দেশ

স্বজনদের অভিযোগ হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি

রাজবাড়ীর পাংশায় মো: জামিন বিশ্বাস হত্যা মামলার আসামিদের পক্ষ থেকে বাদী ও তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। শুক্র...

২০২৬-০৭-০৩ ২২:০৩

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ২

সারা দেশ

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা...

২০২৬-০৭-০৩ ১৯:০৯

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে

সারা দেশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেঙ্গুরিয়া পাড়া কবরস্থান ঘাট সংলগ্ন ইছামতী নদীতে এক অজ্ঞাতনামা পুরুষ...

২০২৬-০৭-০৩ ১৯:০৭

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার বার্তা দিয়ে বগুড়ায় একদিনে তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়েছেন স...

২০২৬-০৭-০৩ ১৯:০৪

গাইবান্ধায় পৌরসভার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মডেল মসজিদের খাদেম নিহত

সারা দেশ

গাইবান্ধায় পৌরসভার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মডেল মসজিদের খাদেম নিহত

গাইন্ধার পৌর শহরে একটি আবর্জনা বহনকারী ড্রাম ট্রাকের টাকায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হ...

২০২৬-০৭-০৩ ১৯:০২