সারা দেশ
এক গরুর ব্যাপারী চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাটের পাশেই তৈরি করেছেন গরুর ‘আবাসিক হোটেল’। ২৪ ঘণ্টার জন্য হোটেলের সিট ভাড়া ৫০০ টাকা। সাথে খাওয়া ফ্রি। গরু কেনার পর যে কেউ নিশ্চিন্তে এই হোটেলে গরু রেখে নিজের কাজ করতে পারবেন। গরু হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। হোটেল কর্তৃপক্ষ হোটেলে থাকা গরুগুলোকে নিয়মিত খাওয়ানো ও গোসল করানোর ব্যবস্থা রেখেছেন। অনেকেই হাট থেকে গরু কিনে এখানে রেখে পরে সুবিধামতো সময়ে নিয়ে যাচ্ছেন। উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে।
২০২৬-০৫-১৯ ১৩:২৬
সারা দেশ
চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
২০২৬-০৫-১৯ ১২:২৬
সারা দেশ
পবিত্র ঈদুল আজহাকে সমানে রেখে জমতে শুরু করেছে জীবননগর উপজেলার পশুর হাট। সপ্তাহে একদিন করে এ পশুহাটে গুরু-ছাগল কেনাবেচা হয়। চুয়াডাঙ্গা জেলার মধ্যে সবচেয়ে বড় ও বেশি কেনাবেচা হয় জীবননগর উপজেলার শিয়ামমারী এ পশু হাটে। সাপ্তাহিক এই পশুহাটে গিয়ে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়।
২০২৬-০৫-১৮ ১৬:২৮
সারা দেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামের এক যুবককে সিনেমা স্টাইলে তুলে নিয়ে নৃশংস নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। নির্যাতনের সময় তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। রোববার (১৭ মে) দিনগত রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২০২৬-০৫-১৮ ১১:৩০
সারা দেশ
চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচ মাইল বাজারের নিকট এ ঘটনা ঘটে।
২০২৬-০৫-১৭ ১৬:১৬
সারা দেশ
পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট।
২০২৬-০৫-১৪ ১৭:২০
সারা দেশ
জীবননগরে আচার কিনে রাস্তা পারাপারের সময় মায়ের সামনে রোজা নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
২০২৬-০৫-১২ ১৫:৪১
সারা দেশ
চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেরু অ্যান্ড কোম্পানি সংলগ্ন হঠাৎপাড়া এলাকায় রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক দুটি স্থান থেকে লাল টেপ মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
২০২৬-০৫-১১ ১৫:৫৭
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ভৈরব নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেতু নির্মাণে নিম্নমানের ইট, বালিমিশ্রিত পাথর ও নিম্নমানের ঢালাই সামগ্রী ব্যবহার করা হচ্ছে।
২০২৬-০৫-১০ ১২:৫৬
সারা দেশ
এক সময় শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণে বসতবাড়ির আঙ্গিনায় লাউয়ের চারা লাগনো হতো। লাউ গাছের লতাপাতা ছোট মাচায়, গাছের ডালে অথবা ঘরের চালে উঠিয়ে দেওয়া হতো।
২০২৬-০৫-০৭ ১৫:১২
সারা দেশ
দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহু মামলার আসামি তারজীত ওরফে রাসেদকে (২৭) গ্রেফতার করেছে।
২০২৬-০৫-০৫ ১৫:১১
সারা দেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে আ: লীগের চেয়ারম্যানদের দাপ্তরিক কাজে বসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খাদিমপুর ইউনিয়নে সংঘর্ষ, ভাঙচুর ও অবরুদ্ধের ঘটনা ঘটেছে। একই সময়ে নাগদাহ ও কালিদাসপুর ইউনিয়নেও দুই চেয়ারম্যানকে ধাওয়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২০২৬-০৪-৩০ ১৭:২৯
সারা দেশ
ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টানা তিন দিনের জন্য দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
২০২৬-০৪-২৭ ১১:৪১
সারা দেশ
জীবননগর উপজেলার উথলী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। রোববার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দু'প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০২৬-০৪-২৬ ১৬:০৯
সারা দেশ
বুক ভরা স্বপ্ন বুনে জমিতে সোনালী ধান রোপণ করেছিলেন গ্রাম বাংলার কৃষক। ঘাম ঝরানো শ্রমের বিনিময়ে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পেয়ে পরিবার পরিজন নিয়ে সুখ ও স্বাচ্ছন্দ্যে কাটবে আগামী দিনগুলো এমনটাই আশা তাদের। চুয়াডাঙ্গার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু সোনালী প্রান্তরের মায়াবী হাতছানি।
২০২৬-০৪-২৬ ১৩:২০
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে চৈত্র মাসের টানা তাপদহ ও হপার পোকার আক্রমণে স্বাভাবিকের চেয়ে বেশি আমের গুটি ঝরে পড়ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন এ উপজেলার আমচাষীরা। আমের গুটি ঝরে যাওয়ার কারণে উৎপাদন অনেক কম হওয়ার আশঙ্কা করছেন তারা। আম চাষিরা জানিয়েছেন, বাগানে নিয়মিত পানি সেচ ও নিয়মিত স্প্রে করেও আমের গুটি ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না।
২০২৬-০৪-২৪ ১৫:১৫
সারা দেশ
চুয়াডাঙ্গায় আড়াইকোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ একটি বিশেষ টহল দল।
২০২৬-০৪-১৩ ১১:৪৯
সারা দেশ
চুয়াডাঙ্গার বারাদী সীমান্ত থেকে প্রায় কোটি টাকার চারটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা বারাদী বিওপির পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে স্বর্ণসহ আটক করে।
২০২৬-০৪-১২ ১২:৪৮
সারা দেশ
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিচলে তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে ঝড়ের দাপটে গাছ ভেঙে সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
২০২৬-০৪-০৮ ১১:৪৩
সারা দেশ
টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের প্রাণ। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত তিন দিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৩১ মার্চ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা
২০২৬-০৪-০৩ ১৫:৩৬