শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভারতের ভোটে ৩ দিন বন্ধ দর্শনা-গেদে সীমান্তে, বিদেশি যাত্রী পারাপার স্থগিত, জরুরি ক্ষেত্রে বিশেষ ছাড়

ভারতের ভোটে ৩ দিন বন্ধ দর্শনা-গেদে সীমান্তে, বিদেশি যাত্রী পারাপার স্থগিত, জরুরি ক্ষেত্রে বিশেষ ছাড়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টানা তিন দিনের জন্য দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টানা তিন দিনের জন্য দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি মানবিক বিবেচনায় কিছু ক্ষেত্রে সীমিত ছাড় রাখা হয়েছে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, রোববার (২৬ এপ্রিল) ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জারি করা স্মারক (নং- ৫০০(৫৪)/JM) অনুসারে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পূর্বনির্ধারিত চিকিৎসা, ভ্রমণ কিংবা ব্যবসায়িক কাজে ভারতে যাওয়ার পরিকল্পনা করা বহু মানুষ হঠাৎ করে অনিশ্চয়তায় পড়েছেন। তিন দিনের এই সময়ে বাংলাদেশি ও অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য ভারতে প্রবেশ বন্ধ থাকলেও ভারতীয় নাগরিকদের যাতায়াত স্বাভাবিক রাখা হয়েছে।

তবে মানবিক দিক বিবেচনায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের জরুরি কেমোথেরাপির জন্য ভারতে যাতায়াত, দুই দেশের মধ্যে মরদেহ হস্তান্তর কার্যক্রম চালু থাকবে। একইসঙ্গে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচলও স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। অতীতেও এ ধরনের ভোটকালীন সময়ে সাময়িকভাবে যাত্রী পারাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, যা এবারও অনুসরণ করা হচ্ছে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই মো. তারিক জানান, ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের আগাম সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও জানান, নির্বাচন শেষে ৩০ এপ্রিল থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪