বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মডেল মসজিদে প্রশিক্ষণ ঘিরে চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত উত্তেজনা

মডেল মসজিদে প্রশিক্ষণ ঘিরে চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত উত্তেজনা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে জামায়াতে নারী সংগঠনের কোরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত শনিবারের ঘটনার জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের একটি কক্ষে জামায়াতে ইসলামীর নারী বিভাগের উদ্যোগে শতাধিক নারীর অংশগ্রহণে কোরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের কর্মসূচি নিতে প্রশ্ন তুললে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। একই ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে জামায়াত। বিএনপি নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি দিলে দেখা দেয় চরম উত্তেজনা। 

বিএনপির নেতাকর্মীদের দাবি, মডেল মসজিদে রাজনৈতিক গোপন বৈঠক করছিল জামায়াতের নারী সংগঠনের নেতৃবৃন্দ। সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের কেন এই আয়োজন? বিষয়টি জানতে চাইলে খারাপ আচরণ করেন জামায়াতের নেতাকর্মীরা। বিকেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও সরকার বিরোধী স্লোগান দেন। প্রতিবাদ করলে তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন বিএনপির ৫ নেতাকর্মী।

জামায়াতের নেতাকর্মীদের দাবি, প্রশিক্ষণ চলার সময় নারী নেতৃবৃন্দের সাথে খারাপ আচরণ করেন বিএনপির নেতাকর্মীরা। বিকেলে তার প্রতিবাদ কর্মসূচির আয়োজন করলে পাল্টা কর্মসূচি দিয়ে জামায়াত নেতাকর্মীদের মারধর করেন বিএনপির নেতাকর্মীরা। এতে জামায়াতের ৪ নেতাকর্মী আহত হয়েছেন। 

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, অনুমতি ছাড়াই মডেল মসজিদে রাজনৈতিক দলের কর্মসূচির আয়োজনের বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। ইতোমধ্যে শোকজ করা হয়েছে দামুড়হুদা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহজাহান আলীকে। বর্তমানে 

পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

এর আগে ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে জামায়াত নেতা আপন দুই ভাই নিহত হন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩