শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর প্রতিবাদ

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর প্রতিবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. নায়েব আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে তিনি বালিয়াকান্দি বাজারে মুরগির ব্যবসা পরিচালনা করে আসছেন। বিভিন্ন খামার থেকে বড় ব্রয়লার মুরগি সংগ্রহ করে বাজারজাতের আগে এক থেকে দুই দিনের জন্য তার বসতবাড়ি সংলগ্ন স্থানে সংরক্ষণ করা হয়।

তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে তার ব্যবসায়িক সুনাম নষ্ট করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, সেখানে কোনো ধরনের মুরগির খামার পরিচালিত হয় না; কেবল বাজারজাতের উদ্দেশ্যে অল্প সময়ের জন্য মুরগি রাখা হয়। সংরক্ষণস্থল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং পরিবেশ বা জনস্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

সারা দেশ

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ স...

২০২৬-০৯-০৫ ১৯:২১

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্...

২০২৬-০৯-০৫ ১৮:৪৩