শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ

পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ

রাজবাড়ীর পাংশায় বসত-বাড়িতে হামলা ও ভাংচুর করে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এসময় হামলার ভিডিও ধারণ করায় হামলাকারীরা এক গৃহবধূ কে মারপিট করেছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ৮ টার দিকে পাংশা পৌর সভার ঢেকিপাড়া এলাকায় মো: আমিরুল ইসলামের সাথে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা ভুক্তভোগী পরিবার ৭ জনের নাম উল্লেখ করে থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, পাংশা পৌর সভার ঢেকিপাড়া এলাকার মৃত নিমাই শেখ এর ছেলে মো: মাজেদ শেখ ও তার তিন ছেলে মো: নজু শেখ, সাইদ শেখ ও মিলন শেখ। একই এলাকার মৃত জাহাঙ্গীর প্রামানিকের ছেলে মো: রনি প্রামানিক,মো: গনি মোল্লার ছেলে মো: গারো প্রামাণিক এবং আব্দুল মাজেদ শেখ। এছাড়াও ৫ থেকে ৭ জন কে অজ্ঞাত করে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মো: আমিরুল ইসলাম বলেন, আমরা চার ভাই বাইরে বাইরে কাজ করে কোন মতে সংসার চালাই।অনেক কষ্ট করে একটা থাকার ঘর, বাথরুম ও রান্নার ঘর করছিলাম। আমার বাবা দীর্ঘদিন আগে মারা গেছে। আজ সকালে আমার চাচাতো নানারা দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তখন আমি বাড়ি ছিলাম না।প্রথমে আমাদের বসত বাড়ি ভাংচুর করে। পরে পাকা বাথরুম ও রান্না ঘরে ভাংচুর করে। আমার স্ত্রী ভিডিও ধারণ করতে গেলে মোবাইল কেড়ে নেয় এবং আমার স্ত্রী কে মারপিট করে।

তিনি আরও বলেন, আমার আব্বা যখন আমার মা কে বিয়ে করে তখন আমার নানা এই জমি দিয়েছিলো বাড়ি করে থাকার জন্য। হঠাৎ আমার নানা মারা গেলে আমার চাচাতো নানারা বিভিন্ন সময় হুমকি ধামকি দিতো।আমরা আজ থেকে ১০ থেকে ১২ বছর আগে এই ১৪ শতাংশ জমির জন্য নানাদের সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছিলাম। যদিও আমার মা নানার অংশ ১ একর ৮১ শতাংশ জমি পাবে। তারা সেই জমি বুঝিয়ে না দিয়ে আমার বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে।এখন তাসের হুমকি দিচ্ছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
শেখ মঈনুল ইসলাম বলেন, ভাংচুরের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। এখনো এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

সারা দেশ

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ স...

২০২৬-০৯-০৫ ১৯:২১

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্...

২০২৬-০৯-০৫ ১৮:৪৩