শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে জীবননগরের পশুহাট

কুরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে জীবননগরের পশুহাট

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট।

হাটে এবারও দেশি জাতের ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা অনেক বেশি। বড় গরুর চাহিদা তুলনামূলক কম থাকায় দুশ্চিন্তায় আছে খামারি ও চাষিরা। ক্রেতারা বলছেন গতবছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি।

বৃহস্পতিবার (১৪ মে) সাপ্তাহিক এ পশু হাট ঘুরে দেখা গেছে, হাটে হাজারেরও বেশি গরু, ছাগল, ভেড়া মহিষের উপস্থিতি ঘটেছে। দেশের বিভিন্ন স্থান থেকে বেপারীরা কুরবানির পশু ক্রয়ের জন্য হাটে এসেছেন। বেপারীদের সাথে খামারীদের গরু বেচা-কেনা করতে দীর্ঘক্ষণ ধরে দরকষাকষি করতে দেখা গেছে। কুরবানির পশু ও ক্রেতা বিক্রেতাদের সমাগমে হাটটি বেশ জমজমাট হয়ে উঠেছে। 

হাটের বিশাল আকৃতির গরুগুলো সবার নজর কাড়লেও সাধারণ ক্রেতাদের মাঝারি সাইজের গরুতে আগ্রহ বেশি।

কুরবানির গরু কিনতে আসা রাকিবুল ইসলাম জানান, কুরবানি দেওয়ার জন্য হাটে একটি গরু কিনতে এসেছি। বাজারে গরুর দাম অনেক বেশি। একটু বড় সাইজের গরুগুলো দাম বলছে দুই লাখ টাকা। ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে মাঝারি সাইজের একটি গরু খুঁজছি। কিন্তু গরু পছন্দ হলে দেড় লক্ষ টাকার নিচে দাম বলছে না।

খামারি জামাল হোসেন বলেন, কুরবানির জন্য ফার্মে ৮ টি গরু পালছিলাম। আজকে ৪ টি গরু হাটে নিয়ে এসেছি। গরুর দাম শুনে অনেকই বলছে দাম বেশি চাওয়া হচ্ছে। এখন গোখাদ্যের দাম অনেক বেড়ে গেছে। গরু লালন পালন করতে অনেক খরচ হয়। সব কিছু হিসেব করে দাম চাওয়া হচ্ছে। 

ফরিদপুর থেকে গরু কিনতে আসা বিল্লাল বেপারী বলেন, এই হাটে অনেক গরু আমদানি হয়। যার কারনে ট্রাক নিয়ে গুরু কিনতে এসেছি। ১০ টি গরু কেনা হয়েছে। আর ৫ টি গরু কিনে ঢাকায় নিয়ে যাবো। মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি থাকার কারনে এই ধরনের গরু বেশি কেনা হয়েছে। 

কুরবানির ছাগল কিনতে আসা আলমগীর হোসেন বলেন, আজকের হাটে কুরবানি দেওয়ার উপযুক্ত প্রচুর ছাগল উঠেছে। ছাগলের দাম স্থিতিশীল রয়েছে। ২০ হাজার টাকায় পছন্দমত একটি ছাগল কিনতে পেরেছি। 

হাট মালিক কতৃপক্ষ জানিয়েছেন, কুরবানির ঈদের এখনো কয়েকদিন বাকি রয়েছে। যার কারনে হাটে কেনা বেচা এখনো সেভাবে বাড়েনি।অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিষয়ে ব্যবসায়ীদের সমসময় সতর্ক করা হচ্ছে। মেশিনের মাধ্যমে জাল টাকা পরিক্ষা করা হচ্ছে। গরুর স্বাস্থ্য পরিক্ষার জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪