বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৩য় জানাজার মধ্য দিয়ে পারিবারিক কবরস্থানে দাপণ সম্পন্ন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৩য় জানাজার মধ্য দিয়ে পারিবারিক কবরস্থানে দাপণ সম্পন্ন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৩য় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ টায় মীরসরাই মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গে উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

তিনি গত বুধবার (১৩ মে) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
বুধবার বিকাল ৫ টায় গুলশান আজাদ মসজিদের সামনে প্রথম, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় ও আজ বিকাল ৫ টায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে তাঁর নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় তার মেঝ ছেলে সাবেক এমপি মাহবুবর রহমান রুহেল বলেন, আমার বাবা মীরসরাই জনপদে দীর্ঘ সময় রাজনীতি করেছেন জনগনের স্বার্থে। তিনি মীরসরাইয়ে নানামুখী উন্নয়ন কর্মকান্ড করছেন। তাঁর বাবার জন্য এলাকা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জানাজায় আসা একাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বলেন মোশারফ হোসেন আমাদের জন্য বটবৃক্ষ ছিল উত্তর চট্টলার মধ্যে ইতিহাসে আর এমন নেতা তৈরি হবে না, তার চলে যাওয়াতে মীরসরাই বাসি অপূরণীয় ক্ষতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। প্রায় এক মাস ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গতকাল বিকাল থেকে জানাজার নামাজকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা থাকলেও মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে শান্ত থাকার আহবান ও কোন দলীয় কর্মসুচী না থাকার ঘোষণার পর শান্তিপূর্ণভাবে জানাজা নামাজ সম্পন্ন হয়।
নামাজের ইমামতি করেন স্থানীয় সমজিদের পেশ ইমাম।

আরও

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

সারা দেশ

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

ফেনীর পরশুরামে সীমান্তঘেঁষা এই জনপদে চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতার মধ্যেই ভারতীয় শাড়ি ও কাপড়ের বড় একটি চালান জব্দ করা...

২০২৬-০৯-০৯ ১৭:৫৩

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সারা দেশ

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সন্তান জন্মের খবর পেয়েছিলেন হাজার হাজার মাইল দূরের রাশিয়া থেকে। স্বপ্ন ছিল কাজ শেষে দেশে ফিরবেন। আদরের সন্তানকে প্রথমবার...

২০২৬-০৯-০৯ ১৫:৫২

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্...

২০২৬-০৯-০৯ ১৫:৫০

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

সারা দেশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মো...

২০২৬-০৯-০৯ ১৫:৪৯

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।পুলিশের দাবী অপরাধম...

২০২৬-০৯-০৯ ১৫:০৮

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী,...

২০২৬-০৯-০৯ ১৫:০৭