বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চাঁদাবাজি ও অপহরণের দায়ে ফেনীতে কৃষক দল সভাপতি বহিষ্কৃত

চাঁদাবাজি ও অপহরণের দায়ে ফেনীতে কৃষক দল সভাপতি বহিষ্কৃত

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​এর আগে, পাওনা টাকা আদায় ও চাঁদার দাবিতে এক যুবদল কর্মীকে অপহরণ, মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

​ভুক্তভোগী ও দলীয় সূত্রে জানা যায়, ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও যুবদল কর্মী আবদুল কুদ্দুস চৌধুরীর সাথে স্থানীয় এক দোকানদারের পাওনা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ উঠে, গত ৭ সেপ্টেম্বর রাতে আমিনুল হকের নেতৃত্বে ২০-২৫ জনের একদল রাজনৈতিক কর্মী কুদ্দুস চৌধুরীকে তার দোকান থেকে অটোরিকশায় তুলে চিন্তারপোল এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে সাথে থাকা নগদ ১ লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তিনশ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

​এ ঘটনায় ভুক্তভোগী কুদ্দুস চৌধুরী ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন মঙ্গলবার বিকেলে ফেনী শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি ঘটনার বিবরণ দেন এবং ছিনিয়ে নেওয়া টাকা ও জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প উদ্ধারের পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।

​সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগের পর বিষয়টি দলীয় হাইকমান্ডের নজরে এলে জেলা কৃষক দল আমিনুল হককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি জানান, দলে কোনো অপরাধী বা চাঁদাবাজের স্থান নেই; সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সারা দেশ

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সন্তান জন্মের খবর পেয়েছিলেন হাজার হাজার মাইল দূরের রাশিয়া থেকে। স্বপ্ন ছিল কাজ শেষে দেশে ফিরবেন। আদরের সন্তানকে প্রথমবার...

২০২৬-০৯-০৯ ১৫:৫২

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্...

২০২৬-০৯-০৯ ১৫:৫০

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

সারা দেশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মো...

২০২৬-০৯-০৯ ১৫:৪৯

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।পুলিশের দাবী অপরাধম...

২০২৬-০৯-০৯ ১৫:০৮

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী,...

২০২৬-০৯-০৯ ১৫:০৭

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্র...

২০২৬-০৯-০৯ ১৫:০৬