শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ কৃষি উদ্দোক্তা কৌশিক রহমান

জীবননগরে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ কৃষি উদ্দোক্তা কৌশিক রহমান

এক সময় শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণে বসতবাড়ির আঙ্গিনায় লাউয়ের চারা লাগনো হতো। লাউ গাছের লতাপাতা ছোট মাচায়, গাছের ডালে অথবা ঘরের চালে উঠিয়ে দেওয়া হতো।

এখন লাউয়ের ব্যাপক চাহিদ, উৎপাদন খরচ কম ও সময় কম লাগার কারনে বাণিজ্যিকভাবে লাউয়ের চাষ শুরু হয়েছে। 

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে সাফল্য পাচ্ছেন চাষিরা।

লাউ চাষে রাসায়নিক সার ও শ্রমিক খরচ অনেক কম। বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। মাটি থেকে ৫ ফুট উঁচু করে বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয় মাচা। এটি তার ও সুতালি দিয়ে শক্ত করে বাঁধা হয়। একবার মাচা তৈরি করলে সেখানে ৩-৪ বছর লাউসহ অন্যান্য সবজি চাষ করা সম্ভব। 

বিশেষ করে এই উপজেলার তরুণ কৃষি উদ্দোক্তারা মাচা পদ্ধতিতে লাউ চাষে ঝুঁকছেন বেশি।

জীবননগর উপজেলার উথলী গ্রামের তরুণ কৃষি উদ্দোক্তা কৌশিক রহমান দেড় বিঘা জমিতে বাণিজ্যিকভাবে লাউ চাষ করেছেন।লাউ চাষে গত বছর অতি বৃষ্টির কারনে লোকসান হলেও এবার সফলতার স্বপ্ন দেখছেন। সরজমিনে তার লাউয়ের ক্ষেতে গিয়ে দেখা গেছে মাচায় থোকায় থোকায় ঝুলছে লাউ। লাউ কার্টুনে ভর্তি করে বাজারজাত করা হচ্ছে। প্রতি কার্টুনে ৩০ টি লাউ ভর্তি করা হচ্ছে। এখন প্রতিদিন ৩ কার্টুন করে লাউ বাজারজাত করছেন।

তরুণ কৃষি উদ্দোক্তা কৌশিক রহমান জানিয়েছেন, দেড় বিঘা জমিতে মাচা তৈরি করতে মোট ৪০ হাজার টাকা খরচ হয়েছে। লাউ গাছের গোড়ায় মাত্র ৫ হাজার টাকার সার দেওয়া হয়েছে। ময়না জাতের এই লাউ গাছে মাত্র ৫২ দিন পর থেকে ফলন ধরা শুরু হয়। এখন প্রতিদিন ৩ কার্টুন লাউ ঢাকাতে পাঠানো হয়। কয়েকদিন পর থেকে লাউয়ের ফলন আরও বাড়বে। সব খরচ খরচা বাদ দিয়ে কার্টুন প্রতি এখন ১ হাজার টাকা থাকে। ঢাকা থেকে মোবাইল ফোনে টাকা পাঠিয়ে দেয়।

তিনিও আরও জানিয়েছেন, এভাবে ১ মাস ধরে লাউ বাজারজাত করতে পারবো। তারপর আবার লাউয়ের নতুন চারা লাগানো হবে। এমন বাজার থাকলে মাসে ১ লক্ষ টাকা আয় হবে। বাজার ভালো হলে এর চেয়েও বেশি আয় করা যাবে।অনেক ফসল চাষ করেছি তারমধ্যে এটি একটি লাভজনক চাষ। কৌশিক রহমানের মত এখানকার অনেক চাষি লাউ চাষ করে সফল হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন।

জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, জীবননগরে অনেক জায়গায় বানিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু হয়েছে। বিশেষ করে তরুণ কৃষি উদ্দোক্তারা এই চাষে ঝুঁকছেন বেশি। কৃষকদের মাঝে বিনামূল্যে লাউয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। লাউয়ের নতুন জাত, লাউ গাছের পরিচর্যা ও মাচা তৈরির পদ্ধতির বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

 

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪