শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে ২৬টি স্বর্ণের বারসহ আটক ৩

যশোরে ২৬টি স্বর্ণের   বারসহ আটক ৩

যশোর-নড়াইল সড়কের শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকার,পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

 বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬),চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং কোতোয়ালী উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)। 

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০),পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, বলেন,“সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই স্বর্ণের চালান জব্দ ও পাচারকারীদের আটক করা সম্ভব হয়েছে।”

আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

আরও

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে য...

২০২৬-০৯-১১ ০৮:৫২

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

সারা দেশ

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান।

২০২৬-০৯-১১ ০৮:৫১

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

সারা দেশ

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা...

২০২৬-০৯-১১ ০৮:৪৯

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠে...

২০২৬-০৯-১০ ২৩:৫৫