সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হারানো ৮২ মোবাইল ও ৪৯ হাজার টাকা ফেরত দিল মেহেরপুর জেলা পুলিশ

হারানো ৮২ মোবাইল ও ৪৯ হাজার টাকা ফেরত দিল মেহেরপুর জেলা পুলিশ

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া কিংবা প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ফোন ও ৪৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে মেহেরপুর জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব মালামাল স্ব স্ব মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা সম্ভব হয় বলে জানানো হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে ৩৭টি মেহেরপুর সদর থানার, ২৯টি গাংনী থানার এবং ১৬টি মুজিবনগর থানার অভিযোগের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।

এছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে। একই সঙ্গে দুইজন নিখোঁজ ব্যক্তিকেও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া মোবাইল ও অর্থ ফিরে পেয়ে খুশি ভুক্তভোগীরা। তারা বলেন, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বাড়াবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যায় সাধারণ মানুষকে পুলিশের শরণাপন্ন হওয়া উচিত। পাশাপাশি দালালের মাধ্যমে বিদেশ গমন এবং বিভিন্ন লোভনীয় অনলাইন অ্যাপস বা প্রতারণামূলক অফার সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২