শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে ফারিয়ার প্রতিবাদ সভা

যশোরে ফারিয়ার প্রতিবাদ সভা

ঢাকায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার,অপমান ও হয়রানির প্রতিবাদে যশোরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এলায়েন্স (ফারিয়া) যশোর শাখা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ঘোপ-নওয়াপাড়া রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ল্যাবএইডের সামনে থেকে শুরু হওয়া প্রতিবাদ সভা ও মিছিল হাসপাতালের ৩ নম্বর গেটে গিয়ে শেষ হয়। 

এতে প্রায় ৯০ জন প্রতিনিধি অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফারিয়া যশোর জেলা শাখার এক্সিকিউটিভ ফোরামের সদস্য ফারুক মাহমুদ। সেক্রেটারির দায়িত্ব পালন করেন আজমুল হুদা। 

সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন।বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। তাদের কার্যক্রম ছাড়া চিকিৎসাসেবা ব্যবস্থা পূর্ণাঙ্গ হতে পারে না। 

তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার, অপমান ও হয়রানির ঘটনা ঘটেছে। পাশাপাশি কিছু সাংবাদিকের আপত্তিকর ও মানহানিকর মন্তব্যেরও প্রতিবাদ জানান তারা। 

সভায় বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

আরও

চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামানোর নির্দেশ

সারা দেশ

চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামানোর নির্দেশ

দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা কেটে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধি...

২০২৬-০৯-১২ ১৯:২২

হুথির হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

সারা দেশ

হুথির হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর নিজেদের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছ...

২০২৬-০৯-১২ ১৯:০৬

ফটিকছড়িতে ৩ ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট

সারা দেশ

ফটিকছড়িতে ৩ ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিক...

২০২৬-০৯-১২ ১৮:৫৮

গাইবান্ধায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি চেংটু ৫ দিনেও গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ?

সারা দেশ

গাইবান্ধায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি চেংটু ৫ দিনেও গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ?

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে চার বছরের এক কন্যাশিশুকে চাপড়া ভাজা রুটির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো...

২০২৬-০৯-১২ ১৮:১২

ফরিদপুরে বস্তায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহের ছয় অংশ

সারা দেশ

ফরিদপুরে বস্তায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহের ছয় অংশ

ফরিদপুরের মধুখালী উপজেলায় তিনটি প্লাস্টিকের বস্তা থেকে এক ব্যক্তির মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার...

২০২৬-০৯-১২ ১৮:১০

ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারা দেশ

ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলা যুবদল নেতার ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদ...

২০২৬-০৯-১২ ১৮:১০