শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপের সন্ধান পাওয়া যায়। পরে এসব সরঞ্জাম বিকল ও বিনষ্ট করা হয়।
এ সময় নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু পরবর্তী সময়ে উন্মুক্ত নিলামে বিক্রির জন্য গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।