মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

জেলা রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে জীবননগর থানার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৮-২৪ ২১:২৭

সারা দেশ

জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন করেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয়সহ পাঁচ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

২০২৬-০৮-১৯ ১৪:১৫

সারা দেশ

চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট, গুদামে লোড-আনলোড বন্ধ

ন্যায্য মজুরি প্রদান ও বকশিশের অর্থ থেকে কর্তন বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএডিসির সার গোডাউনে ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।

২০২৬-০৮-১৫ ১৮:১৩

সারা দেশ

আলমডাঙ্গা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো. সবুজ শেখ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২০২৬-০৮-১৩ ১৯:৪৭

সারা দেশ

জীবননগরে অবৈধ টয়লেট্রিজ কারখানা সিলগালা: লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে এবং ভুয়া তথ্য ব্যবহার করে লাইসেন্স ছাড়াই টয়লেট্রিজ পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২০২৬-০৮-০৩ ১৮:০৬

সারা দেশ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্বর্ণসহ মো. রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন। আটক ব্যক্তি মো. রবিউল ইসলাম (৩৪) দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

২০২৬-০৮-০১ ২০:১৮

সারা দেশ

জীবননগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার, পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।

২০২৬-০৭-৩০ ১৮:২১

সারা দেশ

জীবননগরে অপরাধ দমনে প্রশংসিত ওসি সোলায়মান শেখ

চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের অনেকের কাছে একজন আস্থাভাজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

২০২৬-০৭-২৮ ১৯:৩৭

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

২০২৬-০৭-২৮ ১৮:৫৬

সারা দেশ

টানা বৃষ্টিপাতের প্রভাবে জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, স্বস্তি নেই মাছ ও মাংসের বাজারেও, বিপাকে নিম্ন আয়ের মানুষ

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের প্রভাবে নষ্ট হয়ে গেছে অধিকাংশ সবজি ক্ষেত। বাজারে সরবরাহ কমে যাওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে সব ধরনের সবজির দাম এখন আকাশ ছোঁয়া। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ। তিনগুণ ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের। তাছাড়াও প্রতিটি সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। স্বস্তি নেই মাছ ও মুরগির মাংসের দোকানেও। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।

২০২৬-০৭-২৭ ১৮:৫৪

সারা দেশ

'সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠাকানো যাবে না' জীবননগরে এনসিপির পথসভায় আখতার হোসেন এমপি

চুয়াডাঙ্গার জীবননগরে 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এলসিপি)। রোববার রাত ৯ টার সময় জীবননগর বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে উপজেলা এনসিপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

২০২৬-০৭-২৬ ২৩:৫৫

সারা দেশ

চুয়াডাঙ্গার জীবননগরের হত্যা মামলার একমাত্র আসামিকে মৃত্যুদন্ড ও ২ লাখ টাকা জরিমানা

দীর্ঘ আড়াই বছর পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া আঁখি প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুন চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ জুলাই) জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোক্তাগীর আলম একমাত্র আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর তাকে কঠোর পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়। ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর রায় প্রদান করে বিচারক।

২০২৬-০৭-২০ ১৮:০৮

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ

মাদকের ভয়াবহতা সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জীবননগর থানার উদ্যোগে শনিবার বিকেল ৫ টার সময় জীবননগর থানাধীন ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

২০২৬-০৭-১৮ ২০:২০

সারা দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক-১

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। ​বুধবার (১৫ জুলাই) দুপুরে দামুড়হুদার মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

২০২৬-০৭-১৫ ১৭:০২

সারা দেশ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসের ধাক্কায় সিয়াম আলী (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আলী একই গ্রামের পলাশ উদ্দীনের ছেলে।

২০২৬-০৭-১৩ ১৮:৩৯

সারা দেশ

২ কিলোমিটার যান চলাচল বন্ধ, অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ধসের মুখে কোটি টাকার দামুড়হুদা-মুজিবনগর সড়ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গুরুত্বপূর্ণ দামুড়হুদা-মুজিবনগর আঞ্চলিক সড়কের একটি বড় অংশ বর্তমানে ধসের আশঙ্কায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে রাস্তার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। টানা কয়েক দিনের ভারী বর্ষণে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

২০২৬-০৭-১১ ১৮:১৮

সারা দেশ

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে মহেশপুর-৫৮ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

২০২৬-০৭-০৮ ১৬:০৩

সারা দেশ

জীবননগরে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উথলী রেলস্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম দিকে চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

২০২৬-০৭-০৬ ১৯:৩৯

সারা দেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের হোসেন একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

২০২৬-০৬-২৫ ২০:২৫

সারা দেশ

দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রুদ্রনগর মাঠে পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

২০২৬-০৬-২৫ ১৯:২৮

সারা দেশ

চুয়াডাঙ্গা ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার, রাইসার বিলে চরম আতঙ্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

২০২৬-০৬-২৪ ১৪:৪৬

সারা দেশ

বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু'বন্ধু নিহত, এক বন্ধু আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দু'বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও এক বন্ধু পা-কাটা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।

২০২৬-০৬-১৮ ২০:৪৫

সারা দেশ

অপারেশন ফেলে পালালেন চিকিৎসক: অ্যাপোলো ক্লিনিকে সিলগালা ও জরিমানা

অস্ত্রোপচার টেবিলে রোগী রেখে চিকিৎসকের চলে যাওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বেসরকারি অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে একের পর এক অনিয়মের তথ্য উঠে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালাবদ্ধ করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

২০২৬-০৬-১১ ১৮:৩৬

সারা দেশ

রোগীকে অপারেশন টেবিলে রেখে চিকিৎসকের বিদায়, দামুড়হুদার একটি ক্লিনিকে চাঞ্চল্যকর অভিযোগ, প্রাণশঙ্কায় রোগী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের একটি বেসরকারি ক্লিনিককে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। জরায়ুর টিউমারের অস্ত্রোপচার করতে গিয়ে রোগীকে সংকটাপন্ন অবস্থায় রেখে চিকিৎসক চলে গেছেন বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যখ্যা দিয়েছেন।ভুক্তভোগী মুসলিমা খাতুন (৪০) দর্শনা থানার হরিশ্চন্দ্রপুর গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী। দীর্ঘদিন ধরে জরায়ুর টিউমারজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।পরিবারের সদস্যদের ভাষ্য, উন্নত চিকিৎসার আশায় গত ৫ জুন শুক্রবার সকালে তাকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের নিউ অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দুপুরে অস্ত্রোপচার শুরু করা হয়। কিন্তু কিছু সময় পর হঠাৎ অপারেশন বন্ধ হয়ে যায়। তাদের দাবি, অপারেশন সম্পন্ন না করেই চিকিৎসক ক্লিনিক ত্যাগ করেন এবং পরে রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে রোগীর জীবন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয় এবং স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন।রোগীর পরিবারের এক সদস্য বলেন, অপারেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। আমরা ভেবেছিলাম চিকিৎসা শেষ হবে। কিন্তু হঠাৎ বলা হলো অপারেশন করা সম্ভব নয়। তখন রোগীর অবস্থা নিয়ে আমরা ভয় পেয়ে যাই।পরিস্থিতির অবনতি আশঙ্কা করে পরিবার দ্রুত মুসলিমা খাতুনকে চুয়াডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে নতুন করে চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে পরিবার জানিয়েছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের মতে, যদি রোগীকে অজ্ঞান করানো বা অস্ত্রোপচারে জটিলতা থেকেই থাকে, তাহলে অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই সেই ঝুঁকি মূল্যায়ন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে রোগীর স্বজনদের যথাযথভাবে অবহিত করা হয়েছিল কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।তবে অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন নিউ অ্যাপোলো ক্লিনিকের স্বত্বাধিকারী আক্তার ও হায়দার আলী। তারা বলেন, এ ধরনের কোনো ঘটনা আমাদের ক্লিনিকে ঘটেনি। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক ডা. রিচার্ড সরেন বলেন, রোগীকে অজ্ঞান করতে জটিলতা দেখা দিয়েছিল। নিরাপত্তার স্বার্থে অপারেশন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোগীকে ভর্তি রাখা হয়েছিল। পরে স্বজনরা তাকে অন্যত্র নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন।যদিও রোগীর পরিবার এখনো কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়নি, তবুও ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোতে অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসা ব্যবস্থাপনার মান নিশ্চিত করতে কঠোর নজরদারিরও দাবি জানিয়েছেন তারা।

২০২৬-০৬-১০ ১৮:৩৪

সারা দেশ

চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শশুর গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শশুর ওমর আলীকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর আলী দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের নুহু নবী শেখের ছেলে।

২০২৬-০৬-০৪ ২০:৫২

সারা দেশ

চুয়াডাঙ্গায় পারদ ছুঁলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস: তীব্র গরমে ব্যাহত জনজীবন

দেশজুড়ে গরমের তীব্রতা বৃদ্ধির ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় এবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

২০২৬-০৬-০৩ ১৭:৪০

সারা দেশ

জীবননগরে আমির হামজার পরিবারের ওপর হামলা

চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

২০২৬-০৬-০১ ২১:২৭

সারা দেশ

জীবননগরে জমে উঠেছে আমের বাজার

জৈষ্ঠ্যের খরতাপে চুয়াডাঙ্গার জীবননগরে জমে উঠেছে আমের বাজার। হিমসাগর, তিলে বোম্বাই, গোপালভোগ, হাড়িভাঙ্গা, খিরসাপাত, আম্রপালি, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন আঁটির আমের বিপুল সমারোহ ঘটেছে আম বাজারে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসে এখান থেকে প্রতিদিন শত শত মন আম কিনছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম বেচা-কেনা। জীবননগরসহ আশেপাশের উপজেলার আম চাষিরা বাগান থেকে আম সংগ্রহ করে ফল বাজারে নিয়ে আসছেন।

২০২৬-০৫-২৪ ১৮:৩৪

সারা দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা যুবকের মৃত্যু

​চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রহিদুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আলমডাঙ্গা পশু হাটে গরু নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার পাড়ার ইন্তা ফাঁকিরের ছেলে।

২০২৬-০৫-২০ ১৯:২৫

সারা দেশ

জীবননগরে চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বোরো মৌসুমে সরকারি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১২ টার সময় জীবননগর খাদ্য বিভাগের আয়োজনে এটি উদ্বোধন করা হয়।

২০২৬-০৫-২০ ১৬:০৭

সারা দেশ

চুয়াডাঙ্গায় ২ লক্ষ ৩ হাজার কোরবানির পশু প্রস্তুত, দাম নিয়ে শঙ্কায় খামারিরা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় কোরবানির পশুর ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন খামারিরা। জেলার চার উপজজেলায় ছোট-বড় হাজারো খামারে লালন-পালন করা হয়েছে দেশীয় জাতের গরু, ছাগল, ভেড়া ও মহিষ। তবে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে উদ্বেগ কাটছে না খামারিদের মধ্যে।

২০২৬-০৫-১৩ ১৫:০৬

সারা দেশ

শিয়ালমারী পশুহাটে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী, হাসপাতালে ভর্তি

চুয়াডাঙ্গার জীবননগরের শিয়ালমারী পশুহাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক গরু ব্যবসায়ী। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।অসুস্থ ব্যবসায়ীর নাম আব্দুল কুদ্দুস (৫২)। তিনি জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মোল্লাপাড়া বাসিন্দা এবং পেশায় তিনি গরু ব্যবসায়ী।

২০২৬-০৫-০৭ ২০:২৭

সারা দেশ

না ফেরার দেশে চলে গেলেন উথলী গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসান খাঁন রাঙা মিয়া

না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিচিত মুখ বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের আবুল হাসান খাঁন রাঙা মিয়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আবুল হাসান খাঁন রাঙা মিয়া উথলী গ্রামের মৃত এরশাদ আলী বিশ্বাসের ছেলে ছিলেন।

২০২৬-০৫-০২ ১৯:৩৭

সারা দেশ

চুয়াডাঙ্গায় খরগোশ হত্যা ও শিকারের দায়ে চারজনের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

বন্যপ্রাণী খরগোশ হত্যা ও শিকারের অপরাধে চুয়াডাঙ্গায় চারজনকে ভ্রাম্যমান আদালত কারাদণ্ড দিয়েছে। শিকারীদের কাছ থেকে ৬টি মৃত ও ৫টি জীবিত খরগোশ উদ্ধার করা হয়েছে। খরগোশগুলো ফাঁদ পেতে ধরার পর দা দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়। জীবিত খরগোশগুলো বনে অবমুক্ত করা হয়েছে। চার খরগোশ শিকারীকে ভ্রাম্যমান আদালত দশ দিন করে কারাদণ্ড দেন।

২০২৬-০৫-০১ ০০:১৭

সারা দেশ

জীবননগরে কৃষকের ইজারাকৃত জমির পটল গাছ জোরপূর্বক কেটে দিল মালিকপক্ষ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এক কৃষকের ইজারাকৃত এক বিঘা জমির পটলের মাচা ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জমির মালিকপক্ষের বিরুদ্ধে।

২০২৬-০৪-২৫ ১৮:২৮

সারা দেশ

চুয়াডাঙ্গায় ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বছরের শিশু রুফাইয়িত হোসেন ও ৯ মাস বয়সী শিশু আনিসা। শনিবার (১৮ এপ্রিল) সকালে ও দুপুরে দামুড়হুদা উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। একদিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

২০২৬-০৪-১৮ ১৯:৫৪

সারা দেশ

জীবননগরে টাস্কফোর্সের অভিযান, অবৈধভাবে তেল মজুদের দায়ে দুই জনের জরিমানা ও কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে দেহাটি পিয়াস ফিলিং স্টেশনে অবৈধভাবে ৩০ লিটার ডিজেল মজুদের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এবং জীবননগরের বালিহুদা গ্রামে অবৈধভাবে তেল মজুদের দায়ে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দয়া হয়েছে।

২০২৬-০৪-১৫ ২০:৫৮

সারা দেশ

আলমডাঙ্গায় ফাতেমা ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের ফাতেমা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরপর দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন বুধবার দুপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত হাসপাতালটিতে সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬-০৪-১৫ ১৮:১৪

সারা দেশ

কৃষককে বাঁচাতে খাল খনন ও পুনরুদ্ধারের বিকল্প নেই: পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি) বলেছেন, কৃষক ও কৃষি উৎপাদনকে রক্ষা করতে হলে নদী-খাল খনন ও পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খাল দখল ও অনিয়মের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। যারা অবৈধভাবে খাল দখল বা আবাদ করে পানির প্রবাহ বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০২৬-০৪-১১ ২০:২৪

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাচারচেষ্টা ব্যর্থ, ৮ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৪ শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।

২০২৬-০৪-০৫ ১৮:৫৫