বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫৩ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ দেলোয়ার হোসেন দোলু (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন দোলু জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার আয়নাল মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জীবননগর থানা পুলিশ।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেলোয়ার হোসেন দোলুকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে অভিযানে এসআই পলাশ, এসআই শাহিন আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
 

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, মাদক প্রতিরোধে জীবননগর থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গয়েশপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

সারা দেশ

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসে ‘হাফ ভাড়া’ চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স...

২০২৬-১০-০৮ ১৭:৩৩