সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে অবৈধ টয়লেট্রিজ কারখানা সিলগালা: লাখ টাকা জরিমানা

জীবননগরে অবৈধ টয়লেট্রিজ কারখানা সিলগালা: লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে এবং ভুয়া তথ্য ব্যবহার করে লাইসেন্স ছাড়াই টয়লেট্রিজ পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​সোমবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জীবননগর উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় ‘হেনা কনজুমার প্রোডাক্টস’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
​

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বৈধ কোনো লাইসেন্স না নিয়েই দীর্ঘদিন ধরে মিথ্যা তথ্য দিয়ে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট এবং টায়ার জেলসহ বিভিন্ন ধরনের টয়লেট্রিজ সামগ্রী তৈরি ও বাজারজাত করে আসছিল।
 

​ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অপরাধের সত্যতা পাওয়ায় কারখানার মালিক মো. মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
 

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একই সাথে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও লাইসেন্স দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। ​উক্ত তদারকি অভিযানে ক্যাবের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং মেহেরপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
 

​ভোক্তাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

সারা দেশ

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে ধর্ষণের মামলায় দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম ক...

২০২৬-১০-০৫ ১৭:৩৮