মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিয়ালমারী পশুহাটে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী, হাসপাতালে ভর্তি

শিয়ালমারী পশুহাটে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী, হাসপাতালে ভর্তি

চুয়াডাঙ্গার জীবননগরের শিয়ালমারী পশুহাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক গরু ব্যবসায়ী। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।অসুস্থ ব্যবসায়ীর নাম আব্দুল কুদ্দুস (৫২)। তিনি জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মোল্লাপাড়া বাসিন্দা এবং পেশায় তিনি গরু ব্যবসায়ী।

আব্দুল কুদ্দুসের মেয়ে মোসাম্মৎ আসিয়া খাতুন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার বাবা বাড়ি থেকে গরু কেনার উদ্দেশ্যে শিয়ালমারী পশুহাটে যান। সেখানে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করেন।

তিনি আরও জানান, পরে বেলা আড়াইটার দিকে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সঙ্গে থাকা টাকা-পয়সা অজ্ঞান পার্টির সদস্যরা নিতে পারেনি। লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনিস জানান, বেলা ২টা ৩০ মিনিটের দিকে ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আরও

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চে...

২০২৬-০৮-২৪ ২১:৫৯

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার...

২০২৬-০৮-২৪ ২১:৫৪

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন প...

২০২৬-০৮-২৪ ২১:২৫