বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

২ কিলোমিটার যান চলাচল বন্ধ, অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ধসের মুখে কোটি টাকার দামুড়হুদা-মুজিবনগর সড়ক

২ কিলোমিটার যান চলাচল বন্ধ, অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ধসের মুখে কোটি টাকার দামুড়হুদা-মুজিবনগর সড়ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গুরুত্বপূর্ণ দামুড়হুদা-মুজিবনগর আঞ্চলিক সড়কের একটি বড় অংশ বর্তমানে ধসের আশঙ্কায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে রাস্তার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। টানা কয়েক দিনের ভারী বর্ষণে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, উপজেলার চিৎলা ও ছটাংগার মাঠসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন চলছে। এ ঘটনায় তারা যুবলীগ নেতা নূরনবী, সেলিম উদ্দিন বগা এবং সাবেক ইউপি সদস্য আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের ভাষ্য, বছরের পর বছর এভাবে বালু উত্তোলনের কারণে সড়কের পাশের মাটি কেটে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা এখন সরকারি সড়কের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে।
 

স্থানীয় সূত্র জানায়, টানা তিন দিনের ভারী বৃষ্টিতে গর্তগুলোতে জমে থাকা পানির প্রবল স্রোত সড়কের নিচের মাটি ধুয়ে নিয়ে যাচ্ছে। এতে রাস্তার নিচে ফাপা অংশ তৈরি হওয়ায় প্রায় এক কিলোমিটার এলাকা যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও পাশের অংশ দেবে যাওয়ারও লক্ষণ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, ভারী যানবাহন চলাচলের সময় রাস্তা কেপে ওঠে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
 

এলাকাবাসী জানান, সম্প্রতি কয়েক কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই এটি আবার ঝুকির মুখে পড়েছে। সরকারি অর্থে নির্মিত ও সংস্কার করা সড়কের এমন অবস্থার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা ও সাবেক ইউপি সদস্য আবু সাঈদ। তারা বলেন, রাস্তার পাশে তাদের কোনো জমি নেই এবং তারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। তাদের দাবি, ভুল তথ্যের ভিত্তিতে তাদের নাম উল্লেখ করা হয়েছে। তাদের জমি থাকলেও তা রাস্তা থেকে অনেক ভেতরে অবস্থিত।
 

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তার কথা বিবেচনায় আপাতত ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমলে এলজিইডির টেকনিক্যাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করবে। পাশাপাশি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 

দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু বলেন, স্থানীয়রা প্রকাশ্যে নূরনবী, বগা ও সাঈদ মেম্বারের বিরুদ্ধে অভিযোগ করছেন। এমন পরিস্থিতিতে ১২ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। তাই অভিযোগের অপেক্ষা না করে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
 

এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এবং জরুরি ভিত্তিতে ঝুকিপূর্ণ সড়ক রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় কোটি টাকার সরকারি সম্পদের পাশাপাশি যেকোনো সময় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩