বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৯ মন্দিরে অনুদান দিলো ফেনী পৌরসভা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে  ১৯ মন্দিরে অনুদান দিলো ফেনী পৌরসভা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনী পৌর এলাকার মন্দিরসমূহের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ফেনী পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার প্রশাসক নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

সভায় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা এবং ফেনী মডেল থানার ওসি (অপারেশন) সাজেদ কামাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কুমার কর।

ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, জয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তপন কুমার দাস, জগন্নাথ বাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার বণিক ও গুরুচক্র মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার ভৌমিক।

সভাপতির বক্তব্যে পৌরসভার প্রশাসক নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে ফেনী পৌরসভা সব ধরনের সহযোগিতা করবে। পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা, পানির ব্যবস্থা, আলোকসজ্জাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে পৌরসভা সচেষ্ট থাকবে।

তিনি বলেন, উৎসবকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে ফেনী পৌর এলাকার ১৯টি মন্দিরের প্রতিটিকে ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া দশমী ঘাটের উন্নয়নে আরও ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

আরও

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

সারা দেশ

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসে ‘হাফ ভাড়া’ চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স...

২০২৬-১০-০৮ ১৭:৩৩

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

সারা দেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোক...

২০২৬-১০-০৮ ১৫:৪২

লক্ষ্মীপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের ডেঙ্গু নিধন কর্মসূচীর উদ্বোধন

সারা দেশ

লক্ষ্মীপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের ডেঙ্গু নিধন কর্মসূচীর উদ্বোধন

লক্ষ্মীপুরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিশ মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেছে জামায়াত। বৃহস্পত...

২০২৬-১০-০৮ ১৫:৪১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাত মামলা, দুই দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

সারা দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাত মামলা, দুই দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেন...

২০২৬-১০-০৮ ১৫:৩৮