বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ভিজিডি কর্মসূচির আওতায় মোট নাম ছিল ৩০০ শত তার ভিতর থেকে ২০ টি নামের পরিবর্তন হয়। ২০টি নাম অন্তর্ভুক্ত হওয়া উপকারভোগীদের বই দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভিজিডির উপকারভোগীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি মাসের নিয়ম অনুযায়ী ভিজিডি কার্ডধারীদের ৩০ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। এদিকে পরিবর্তিত বই বিতরণের সময় বইয়ের জন্য ৩০০ টাকা নেওয়া হচ্ছে—এমন অভিযোগ করেছেন কয়েকজন উপকারভোগী।

ভুক্তভোগীদের দাবি, সরকারি কোনো ফি নির্ধারিত না থাকলে ভিজিডির বই দেওয়ার নামে কেন টাকা নেওয়া হচ্ছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল বলেন আমি আপনাদের মাধ্যমে অবগত হলাম বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

সারা দেশ

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসে ‘হাফ ভাড়া’ চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স...

২০২৬-১০-০৮ ১৭:৩৩

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

সারা দেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোক...

২০২৬-১০-০৮ ১৫:৪২

লক্ষ্মীপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের ডেঙ্গু নিধন কর্মসূচীর উদ্বোধন

সারা দেশ

লক্ষ্মীপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের ডেঙ্গু নিধন কর্মসূচীর উদ্বোধন

লক্ষ্মীপুরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিশ মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেছে জামায়াত। বৃহস্পত...

২০২৬-১০-০৮ ১৫:৪১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাত মামলা, দুই দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

সারা দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাত মামলা, দুই দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেন...

২০২৬-১০-০৮ ১৫:৩৮