বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “এ দেশ সবার—ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বলতে চাই, বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, এখনো আছে। আপনারা আমাদের পরিবারের অংশ। এবারের দুর্গাপূজায় আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা—‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই কোনো উৎসবেই বৈষম্যের সুযোগ নেই। পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই একসঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগ করে নেব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোর নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল, সার্বিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়াসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

আরও

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

সারা দেশ

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসে ‘হাফ ভাড়া’ চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স...

২০২৬-১০-০৮ ১৭:৩৩

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

সারা দেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোক...

২০২৬-১০-০৮ ১৫:৪২

লক্ষ্মীপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের ডেঙ্গু নিধন কর্মসূচীর উদ্বোধন

সারা দেশ

লক্ষ্মীপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের ডেঙ্গু নিধন কর্মসূচীর উদ্বোধন

লক্ষ্মীপুরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিশ মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেছে জামায়াত। বৃহস্পত...

২০২৬-১০-০৮ ১৫:৪১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাত মামলা, দুই দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

সারা দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাত মামলা, দুই দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেন...

২০২৬-১০-০৮ ১৫:৩৮