বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

বুধবার (৭ অক্টোবর) পৃথক দুটি চিঠির মাধ্যমে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত জানায় জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে তাদের নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে চুরির অভিযোগকে কেন্দ্র করে মা ও শিশুকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা জমি সংক্রান্ত বিরোধে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে গত ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পটুয়াখালী জেলা বিএনপি।

ওই নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। জেলা বিএনপি অভিযোগটি দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির পরিপন্থী বলে উল্লেখ করেছিল।

কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে জারি করা ওই নোটিশে জমি বিরোধ সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অনুপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়ার কথাও নোটিশে উল্লেখ ছিল।

তবে জেলা বিএনপির সর্বশেষ সিদ্ধান্তে কারণ দর্শানোর প্রক্রিয়া শেষে দুজনেরই নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার এর আগে বলেছিলেন, আদালতের মামলার বিষয়টি তার জানা ছিল না; পরে জানতে পেরেছেন এবং জেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা বিএনপির চিঠিতে আরও বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পদ স্থগিতের সিদ্ধান্ত অদ্য থেকে কার্যকর হবে।

 

আরও

ছয় সায়ন থেকে ৭৫ বিঘা: কল্যাণভোগ আমে ভাগ্য বদল

সারা দেশ

ছয় সায়ন থেকে ৭৫ বিঘা: কল্যাণভোগ আমে ভাগ্য বদল

মাত্র ছয়টি সায়ন দিয়ে শুরু। কয়েক বছরের ব্যবধানে সেই ছয়টি সায়ন থেকে তৈরি হয়েছে ৭৫ বিঘারও বেশি আমবাগান। শুধু একটি বাগানেই স...

২০২৬-১০-০৮ ১৫:৩৩

মানিকছড়িতে লায়ন্স-লিও ক্লাবের দিনব্যাপী মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচি

সারা দেশ

মানিকছড়িতে লায়ন্স-লিও ক্লাবের দিনব্যাপী মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচি

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে মানিকছড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি...

২০২৬-১০-০৮ ০১:১৫

পটুয়াখালীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ, সমাবেশ ও মতবিনিময় সভা

সারা দেশ

পটুয়াখালীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ, সমাবেশ ও মতবিনিময় সভা

আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির সম্প্রসারণ, কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি এবং কৃষিযান্ত্রিকীকরণকে জনপ্রিয় করার লক্ষ্যে পটুয়াখ...

২০২৬-১০-০৭ ১৮:৩৯

গাইবান্ধায় রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে ‎টাকা হাতিয়ে নেয়া আসাদুল কারাগারে

সারা দেশ

গাইবান্ধায় রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে ‎টাকা হাতিয়ে নেয়া আসাদুল কারাগারে

‎বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে চাকরি দেয়ার নামে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওয়েম্যান আসাদুল ইসলাম। টাকা নেয়ার পর চাকরি না...

২০২৬-১০-০৭ ১৮:৩৭

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে  ১৯ মন্দিরে অনুদান দিলো ফেনী পৌরসভা

সারা দেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৯ মন্দিরে অনুদান দিলো ফেনী পৌরসভা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনী পৌর এলাকার মন্দিরসমূহের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে।

২০২৬-১০-০৭ ১৭:৪৮

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সারা দেশ

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত "গ...

২০২৬-১০-০৭ ১৭:৪৬