বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে প্রতিবেশী নারীর দায়ের কোপে প্রাণ গেল সন্ত্রাসীর

যশোরে প্রতিবেশী নারীর দায়ের কোপে প্রাণ গেল সন্ত্রাসীর

যশোরে জোরপূর্বক ঘরে ঢুকে হামলা ও গৃহবধুর সঙ্গে অনৈতিক কাজ করার চেষ্টার অভিযোগে প্রতিবেশি শুকরান বেগম (৫২) নামের এক নারীর দায়ের কোপে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) মধ্যরাতে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিতু একাধিক হত্যা মামলার আসামি এবং শহরের বারান্দীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এর আগে, একই ঘটনায় সন্ত্রাসী জিতুর ছুরিকাঘাতে আহত হয়েছেন শুকরান বেগম ও তার ছেলে সুমন হোসেন (২৮)। বর্তমানে তাঁরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে চাঁদা ও মাদকের টাকার দাবিতে জিতু স্থানীয় লাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তিনি শুকরান বেগমের ছেলে সুমনের কাছে টাকা দাবি করে বাকবিতণ্ডায় জড়ান। টাকা দিতে অস্বীকৃতি জানালে জিতু ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে সুমনের মুখের বাঁ পাশে আঘাত করেন। সন্তানকে রক্তাক্ত হতে দেখে মা শুকরান বেগম রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শুকরান বেগম অভিযোগ করে বলেন, একপর্যায়ে সন্ত্রাসী জিতু ঘরের ভেতরে ঢুকে তাঁর পুত্রবধূর সঙ্গে অনৈতিক আচরণ শুরু করেন। এতে পরিবারের সদস্যদের জীবন ও সম্মান রক্ষায় বাধ্য হয়ে ঘরে থাকা দা দিয়ে জিতুর ওপর পাল্টা হামলা চালান তিনি। এতে গুরুতর জখম হন জিতু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে স্বজনেরা নিশ্চিত করেন। এরপর মরদেহ ফিরিয়ে এনে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি মাসুম খান আরও জানান, নিহত শরিফুল ইসলাম জিতু এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন গুরুতর অপরাধের বেশ কিছু মামলা রয়েছে।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২