বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ভোটের আগে এক নেতার ‘গোপন ভিডিও’ ফাঁস

ভোটের আগে এক নেতার ‘গোপন ভিডিও’ ফাঁস

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি ‘গোপন’ ভিডিও প্রকাশ করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।

রাজ্য শাসক দলের দাবি, মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোটি কোটি টাকার গোপন চুক্তি করেছেন হুমায়ুন। যদিও এই ভিডিওকে সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি দিয়ে তৈরি বলে দাবি করে পাল্টা আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা।

তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ১৯ মিনিটের ওই ভিডিওটি প্রকাশ্যে আনা হয়। ভিডিওর দৃশ্যপটে হুমায়ুন কবীরকে দেখা গেলেও অপর প্রান্তে থাকা ব্যক্তিদের দেখা যায়নি।

ওই ভিডিওতে হুমায়ুনকে দাবি করতে শোনা যায়, আসন্ন নির্বাচনে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের থেকে সরিয়ে আনতে পারলে হিন্দু ভোট সরাসরি বিজেপির দিকে যাবে।

ভিডিওতে তিনি এক হাজার কোটি টাকা দাবির পাশাপাশি দ্রুত ২০০ কোটি টাকা দেওয়ার কথা বলছেন।

এছাড়াও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নাম উল্লেখ করে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আসন সমঝোতার বিষয়ে তাকে ভিডিওতে বলতে শোনা গেছে।

সরকার গঠনে তিনি বিজেপিকে সমর্থন দেবেন এবং বিনিময়ে উপ-মুখ্যমন্ত্রীর পদ পাবেন বলে সমঝোতা হয়েছে বলেও উল্লেখ হুমায়ুন।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, বাবরি মসজিদ নির্মাণের আবেগকে ব্যবহার করে তিনি মুসলিম ভোট নিজের ঝুঁলিতে ভরবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পরিকল্পনা এবং নিম্নশ্রেণির ভোটারদের ‘কৌশলে’ নিজেদের দিকে টানার বিস্তারিত ছকও ওই ভিডিওতে উঠে এসেছে।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়কে বোকা বানিয়ে বিজেপিকে ক্ষমতায় আনাই হুমায়ুনের আসল লক্ষ্য।

এই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে উঠতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি সাফ জানিয়েছেন, এটি একটি গভীর ষড়যন্ত্র এবং ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তার দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার সম্মানহানি করার চেষ্টা চলছে। ২০১৯ সালের পর বিজেপির কোনও নেতার সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়নি বলে দাবি করে তিনি তৃণমূলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন।

হাজার কোটি নয়, ১ কোটি টাকার চুক্তির প্রমাণ দিলেও রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন। আপাতত এই ‘স্টিং ভিডিও’ এবং এআই বিতর্কে সরগরম পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ময়দান।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২