স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশি তরুণের
আন্তর্জাতিক ডেস্ক
|
২০২৬-০৮-৩১ ২২:১৮
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি তরুণ ইউসুফ হাসান আলিফ নিহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস।
ইউসুফ হাসান আলিফের অকালমৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস। এক শোকবার্তায় দূতাবাস তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটি, মাদ্রিদ পুলিশ এবং স্পেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।