রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ খুলবে না: ইরান

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ খুলবে না: ইরান

যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় এবং দেশটির অনুমোদন নিতে হবে।

গত শনিবার এক বক্তব্যে ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে তেহরানের একটি সমঝোতা হয়েছে। তবে এই সমঝোতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না।

তিনি বলেন, সমঝোতা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। এসব প্রতিশ্রুতি পূরণ হলে ইরানও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের কোনো তাড়াহুড়ো নেই বলেও জানান ঘারিবাবাদি। তিনি বলেন, ইরান তার প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার প্রস্তুতি অব্যাহত রাখবে।

ওয়াশিংটন কূটনীতির পথে ফিরতে চাইলে অতীত কর্মকাণ্ডের দায় স্বীকার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের নেওয়া পদক্ষেপ নতুন কোনো বিষয় নয়।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। কোনো জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করলে তা ইরানের সঙ্গে সমন্বয় এবং দেশটির অনুমোদন নিয়েই করতে হবে।

হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি রয়েছে বলেও জানান তিনি। ইরানের সঙ্গে সমন্বয় ছাড়াই এই জলপথ দিয়ে জাহাজ চলাচল করেছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেন ঘারিবাবাদি।

তিনি আরও জানান, কাতার ও পাকিস্তানের সঙ্গে ইরানের সাম্প্রতিক বৈঠক ও আলোচনা চলমান পরিস্থিতির কাঠামোর মধ্যেই হয়েছে। দুই দেশ মধ্যস্থতাকারী হিসেবে যে ভূমিকা পালন করছে, সেই প্রেক্ষাপটেই এসব আলোচনা হয়েছে।

ঘারিবাবাদি বলেন, ইসলামাবাদ সমঝোতার আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে ফেরার কোনো সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখাই কাতার ও পাকিস্তানের প্রচেষ্টার অন্যতম লক্ষ্য।

ওমানের সঙ্গে হওয়া সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ে ইরান তার অবস্থান ও প্রস্তুতি স্পষ্ট করেছে বলেও পুনর্ব্যক্ত করেন ঘারিবাবাদি। তবে সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণকেই গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে তেহরান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি স্থগিত করেছে। সঠিক পথে ফিরতে হলে ওয়াশিংটনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এরপরই হরমুজ প্রণালি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পথ পরিষ্কার হবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরও

বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট: নেপালে আটক ২৯, উদ্ধার ৯২ লাখ রুপি

আন্তর্জাতিক

বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট: নেপালে আটক ২৯, উদ্ধার ৯২ লাখ রুপি

ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চল যখন বিপর্যস্ত, তখন নদীর স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের সিন্দুক ঘিরে চাঞ্চল্যকর ঘটনা...

২০২৬-০৮-২৯ ২০:৫৮

নিউ ইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে তোলপাড়, বিরোধিতায় মেয়র

আন্তর্জাতিক

নিউ ইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে তোলপাড়, বিরোধিতায় মেয়র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান ঘিরে চরম হট্টগোল ও...

২০২৬-০৮-২৯ ২০:৫৫

৩৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা

আন্তর্জাতিক

৩৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা

বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা হিসেবে পরিচিত ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ আর নেই। উগান্ডার তোরো রাজ্যের এই রাজ...

২০২৬-০৮-২৯ ২০:২২

টিপিএওর পর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনল চীনের সিএনওওসি

আন্তর্জাতিক

টিপিএওর পর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনল চীনের সিএনওওসি

টার্কিশ পেট্রোলিয়াম করপোরেশনের (টিপিএও) পর এবার বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র কিনেছে চীনের র...

২০২৬-০৮-২৯ ১৮:৩৮

ফেডের কড়াকড়ির ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন

আন্তর্জাতিক

ফেডের কড়াকড়ির ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান কেভিন ওয়ারশ। শুক্র...

২০২৬-০৮-২৯ ১৮:৩৩

৯/১১ হামলার মূলহোতা খালিদের গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি বাতিল

আন্তর্জাতিক

৯/১১ হামলার মূলহোতা খালিদের গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি বাতিল

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের দুই দশক আগের এ...

২০২৬-০৮-২৯ ১৮:৩১